আন্তর্জাতিক

সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় শিশুসহ নিহত ৫৯

সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় শিশুসহ নিহত ৫৯

সিরিয়ার পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত ঘোওতা শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় ১৫ শিশুসহ ৫৯ জন বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে আরো প্রায় দেড়শ’।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শহরের ৬টি জায়গায় এসব হামলা চালানো হয়। হতাহতের পরিমান আরো বাড়তে পারে বলে জানিয়েছে সিরিয়ান সিভিল ডিফেন্স। এ নিয়ে গত চার দিনে সরকারি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা দুই শতাধিক ছাড়িয়েছে।

এদিকে দুই ব্রিটিশ আইএস সদস্যকে আটক করেছে কুর্দি যোদ্ধারা। ব্রিটিশ নাগরিক হওয়ায় জঙ্গিদের ভেতর ‘বিটলস’ নামে পরিচিত তাদের চার সদস্যের দলটি। মূলত পশ্চিমা বন্দিদের অত্যাচার ও হত্যার জন্য পরিচিতি পায় তারা।

এর আগে বুধবার রাতে ইউফ্রেতাস নদীর কাছে পূর্বাঞ্চলের দেইর আল-জোর প্রদেশে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আসাদপন্থী শতাধিক সেনা নিহত হয়। হামলার নিন্দা জানিয়ে নৃশংস গণহত্যার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সিরীয় সরকার।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের হামলাকে অপরাধমূলক বলছে রাশিয়া। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে সিরিয়া বিষয় নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে।

আটককৃত বিটলস’র দুই সদস্য
বিষয়:সিরিয়া সিরিয়ায় বিমান হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…