চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় আরও ট্যাংক পাঠিয়েছে তুরস্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে সিরিয়ার উত্তরাঞ্চলে আরও ট্যাংক পাঠিয়েছে তুরস্ক। ট্যাংকগুলো তুরস্কের কিলিস শহরের নিকটবর্তী সিরিয়া-তুরস্ক সীমান্ত দিয়ে সিরিয়ায় ঢুকেছে বলে নিশ্চিত করেছে বিভিন্ন তুর্কি গণমাধ্যম।

এর কিছু সময় পর সিরিয়ার ভেতর থেকে গোলাগুলির শব্দ ভেসে আসার কথা জানান সীমান্তের কাছে অবস্থানরত সাংবাদিকরা। সিরিয়া সীমান্তের ভেতর বিভিন্ন স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলিও বের হতে দেখেন বলে তারা জানান।

তুর্কি সেনাবাহিনী ট্যাংক নিয়ে ঢোকার সময় সাধারণ জনগণকে ছুটে এলাকা থেকে পালাতে দেখা যায়।

এবারের অভিযানটি চালানো হয়েছে জারাবলুস শহরের প্রায় ৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এই জারাবলুসেই তুরস্ক গত সপ্তাহে সিরিয়ায় এর প্রথম বড় হামলাটি করে।

সিরীয় বিদ্রোহীরা জানিয়েছে, তুরস্কের সহায়তায় তারা ওই অঞ্চলের কমপক্ষে ৮টি গ্রাম আইএস দখলমুক্ত করতে সফল হয়েছে। তাদের আরও সাহায্য করতেই ওই ট্যাংকগুলো পাঠানো হয়।

ট্যাংকগুলোর সঙ্গে অনেকগুলো কামানও ছিল বলে তুর্কি গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে জানানো হয়। আরও বলা হয়, প্রায় ২০টি ট্যাংক, ৫টি ভারী সাঁজোয়া যান এবং সেনাবাহী অন্য ধরণের আরও অনেকগুলো সশস্ত্র যান অভিযানে একত্রে অংশ নেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্কসিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে মারা গেছেন সিলেটের রিপন আহমেদ

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরীন

জুলাই ৩১, ২০২৬

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT