চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানালো ইরান-ইরাক-রাশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরাক-সিরিয়ায় মার্কিন বিমান হামলা-নিন্দা

ইরাক ও সিরিয়ায় ইরানের মিলিশিয়া বাহিনীর ঘাঁটিতে মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান, ইরাক ও রাশিয়া।

রোববারের ওই বিমান হামলায় ইরান সমর্থিত কাতাইব হিজবুল্লাহ (কেএইচ) সংগঠনটির অন্তত ২৫ সদস্য নিহত এবং অর্ধশতাধিক আহত হয়।

ইরাকের পশ্চিমাঞ্চলে এবং সিরিয়ার পূর্বাঞ্চলে কাতাইব হিজবুল্লাহ (কেএইচ) দলের অস্ত্র ভাণ্ডার এবং অন্যান্য কমান্ড ও নিয়ন্ত্রণ স্থাপনা লক্ষ্য করে রোববার এই হামলা চালানো হয়। এই গোষ্ঠীটিকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে আসছে যুক্তরাষ্ট্র।

Banglabid

এ ঘটনার নিন্দা জানিয়ে ইরাকি প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদি বলেছেন, যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে। ইরাককে এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক পুনর্বিবেচনা করে দেখতে হবে বলেও সোমবার তিনি ইঙ্গিত দিয়েছেন বলে জানায় বিবিসি।

এ হামলাকে ‘যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের সুস্পষ্ট উদাহরণ’ বলে আখ্যা দিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বলেছেন, ওই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে সন্ত্রাসবাদের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের দায় এবং এর ‘বিপজ্জনক পরিণতি’ অবশ্যই ওয়াশিংটনকে ভোগ করতে হবে বলেও সতর্ক করেছেন তিনি।

Reneta

এদিকে মার্কিন সেনাদের বর্বর আগ্রাসনের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে কাতাইব হিজবুল্লাহর এক শীর্ষ নেতা। এক বিবৃতিতে তিনি মার্কিন বিভিন্ন সেনাঘাঁটিতে আসন্ন দিনগুলোতে আরও হামলা চালানোর অঙ্গীকার করেন।

রাশিয়াও ইরাক এবং ইরানের সঙ্গে একমত হয়ে যুক্তরাষ্ট্রের বিমান হামলার নিন্দা জানিয়েছে গার্ডিয়ান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ বলেছেন, ওয়াশিংটন এই হামলা চালানোর আগে রাশিয়াকে একবারও সতর্ক করেনি। তাদের সেনা সদস্যরাও কাছাকাছি ছিল।

এই সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘হিতে-বিপরীত ফল আনবে’ উল্লেখ করে পেসকভ এসব কর্মকাণ্ডের মাধ্যমে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার আগুনে ঘি না ঢালতে সব পক্ষের প্রতি জোর আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরাক যুদ্ধইরাক-ইরানইরাক-সিরিয়াইরান-যুক্তরাষ্ট্রসিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিইসি-জেএসসি-জেডিসির ফলাফল প্রকাশ আজ

পরবর্তী

শাহরুখের ছবির জন্য ভক্তের আত্মহত্যার হুমকি!

পরবর্তী

শাহরুখের ছবির জন্য ভক্তের আত্মহত্যার হুমকি!

করোনা

শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে লেখাপড়ায় আগ্রহী করে তুলতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

মরিনহোর খুশির কারণ কী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবিদা সুলতানার জন্মদিনে প্রকাশ পেল নতুন রোমান্টিক গান

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞা মানলেই শত্রু, প্রতিবেশীদের ইরানের কঠোর বার্তা

আগস্ট ২৩, ২০২৬

বিশ্বসাহিত্য কেন্দ্রের সাংস্কৃতিক সন্ধ্যায় গাইবেন এক পরিবারের ৩ জন

আগস্ট ২৩, ২০২৬

২৩ বছর অপেক্ষা? অন্তত এই বিষয়ে চান না শান্ত

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT