চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ বোমা হামলা: পরিকল্পনাকারীদের ফাঁসি কার্যকরের দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২০
রাজনীতি
A A

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে ৪৩৪টি স্পটে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

সামাবেশ থেকে সংগঠনটির নেতারা অভিযোগ করেন: দেশজুড়ে সিরিজ বোমা হামলা পরিচালনার মধ্যদিয়ে বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র ব্যববস্থা কায়েমের প্রচেষ্টা ছিলো। আর এতে প্রত্যক্ষ মদদ ছিলো তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

তিনি তার বক্তৃতায় বলেন: ২০০৫ সালের ১৭ আগস্টে একযোগে ৬৩ জেলায় তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের পৃষ্ঠপোষকতায় ৪৩৪টি স্থানে সিরিজ বোমা হামলার মাধ্যমে বাংলাদেশকে একটি তালেবানি রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছিলো সাম্প্রদায়িক গোষ্ঠী। ওই হামলার পরিকল্পনাকারীদের ফাঁসি কার্যকর না হাওয়া পর্যন্ত আমরা আমাদের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নেতৃত্বে দেশের যুব সমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে।

এসময় তিনি দেশজুড়ে সিরিজ বোমা হামলায় বিএনপি-জামায়াত সরকারের কঠোর সমালোচনা করেন।

প্রতিবাদ সমাবেশ শেষে কোরআন তেলাওয়াত, দোয়া-মিলাদ মাহফিল এবং দুস্থ ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় দক্ষিণ যুবলীগের পক্ষ থেকে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা’র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণের সাধারণ সম্পাদক রেজাউল করিম (ভারপ্রাপ্ত), সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদসহ অনেকে।

ট্যাগ: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগযুবলীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষা বিরতির ধকল কাটিয়ে উঠতে পারবে এইচএসসি পরীক্ষার্থীরা?

পরবর্তী

‘আল-বিদা’ লিখে ঢাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

পরবর্তী

'আল-বিদা' লিখে ঢাবি শিক্ষার্থীর 'আত্মহত্যা'

ধ্রুপদী সংগীতের দুনিয়ায় নক্ষত্রপতন

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT