ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করতে চান টাইগার কোচ হাথুরুসিংহে। ‘হোম অব ক্রিকেটে’-মিরপুর শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে সাংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
টাইগার কোচ বলেন, আমরা ভারতের বিপক্ষে ফেবারিট না হলেও আত্মবিশ্বাসী।
প্রথম ম্যাচে ভারতকে ৭৯ রানে হারানোর পরও সেদিনের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন এ লঙ্কান। ব্যাটসম্যানদের আরো দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এ আগে একদিনের ছুটি শেষে আবারও অনুশীলনে ঘাম ঝরিয়েছে মাশরাফি-মুশফিকরা।
প্রথম ওয়ানডেতে ধোনি-কোহলিদের ৭৯ রানে হারিয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে রোববার বিকাল ৩টায় মাঠে নামবে টাইগাররা।






