চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুব এশিয়া কাপেও আফসোসের হারে বিদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

১৪ ওভারে দরকার ৩৩ রান। হাতে ৪ উইকেট। সেখান থেকে আর ২২ রান তুলতে নেই আরও ৩ উইকেট! শেষ পর্যন্ত হার ২ রানের!

বৃহস্পতিবার যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে মিরপুরে এভাবে হেরে বিদায় নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সিনিয়র এশিয়া কাপেও জিততে জিততে শেষ বলে হেরেছিলেন মাশরাফীরা।

শের-ই-বাংলা স্টেডিয়ামে ভারত এদিন টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশকে ১৭৩ রানের টার্গেট দেয়। বাংলাদেশ ৪৬.২ ওভারে ১৭০ রানে অলআউট হয়।

জবাব দিতে নেমে ৪২ রানে ৩ উইকেট হারালেও শামীম হোসেন এবং আকবর আলীর ব্যাটে জয়ের পথে থাকে বাংলাদেশ। শামীম ৭৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। আকবর আলী ৬৩ বলে করেন ৪৫। এর আগে তিন নম্বরে নেমে মাহমুদুল হাসান জয় ৩৯ বলে করেন ২৫। এরপরই বাংলাদেশ লাইনচ্যুত হয়।

সিদ্ধার্থ দেশাই, মোহিতরা দ্রুত উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন। ১৬১ রানে পড়ে যায় নবম উইকেট। সেখান থেকে আর ফিরে আসতে পারেনি বাংলাদেশ।

সিদ্ধার্থ ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন। মোহিতও নেন ৩ উইকেট। দুটি উইকেট নেন হার্শ।

Reneta

বাংলাদেশের মতো ভারতেরও ব্যাটিংয়ের শুরুটা ভালো ছিল না। দলীয় তিন রানের সময় ভারতীয় ইনিংসে আঘাত হানেন বাংলাদেশের শরিফুল ইসলাম। ইনফর্ম ব্যাটসম্যান দেবদত্ত পাদিকালকে (১) ফেরান তিনি।

দ্বিতীয় উইকেট জুটিতে ৬৬ রান তুলে শুরুর বিপর্যয় সামাল দেন ওপেনার জয়সওয়াল (৩৭) ও অঞ্জু রাওয়াত (৩৫)। এই জুটি ভাঙতেই আবার ব্যাকফুটে চলে যায় ভারত। তাদের চতুর্থ ও পঞ্চম ব্যাটসম্যান আউট হন যথাক্রমে ০ ও ২ রানে।

শরিফুলের সঙ্গে উইকেট তোলার মিছিলে যোগ দেন রিসাদ হোসেন, তৌহিদ হৃদয় ও মৃত্যুঞ্জয় চৌধুরী। মাঝপথে বাংলাদেশ বোলারদের চাপে ফেলেন দুই ভারতীয় ব্যাটসম্যান বাদোনি (২৮) ও সামির চৌধুরী (৩৬)। তবে ভারতের লেজের ব্যাটসম্যানদের দ্রুত সাজঘরে ফিরিয়ে তাদের ২০০’র আগেই আটকে দেয় টাইগার যুবারা।

বাংলাদেশের হয়ে ১০ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। দুটি করে উইকেট নিয়েছেন রিসাদ, মৃত্যুঞ্জয় এবং তৌহিদ হৃদয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেটযুব এশিয়া কাপ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT