চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ নির্ধারণী মহারণ আজ

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৮:০১ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

পাকিস্তান ও ভারতের পর আরো একটি সিরিজ জয়ের হাতছানি নিয়ে বুধবার সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। ১-১ এ সমতায় থাকায় শেষ ম্যাচটি দুই দলের কাছেই ‘অঘোষিত ফাইনাল’।

তবে এমন পরিস্থিতিকে ‘চাপ’ না বলে ‘সুযোগ’ হিসেবে দেখছে বাংলাদেশ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ বিকাল ৩টায়।

প্রথম দুই ম্যাচে যারা টস জিতেছে তারা আগে ব্যাট করেছে। আর আগে ব্যাট করেছে যারা তারাই ম্যাচ হেরেছে। প্রথম ম্যাচটি ছিলো সাউথ আফ্রিকার, দ্বিতীয়টা বাংলাদেশের। বুধবার চট্টগ্রামের তৃতীয় ওয়ানডের টসটাও তাই দুই ক্যাপ্টেনের কাছেই গুরুত্বপূর্ণ।

Banglabid

তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেননি দুই অধিনায়কের কেউই। টস নিয়ে তাই বেশি কথাও হয়নি। উইকেটের আচরণ, টোটাল রান, টার্গেট এসব নিয়ে কথা বলেছেন দুই দলের দুই মুখপাত্র।

প্রথম দুই ম্যাচে ১৬০-এর ঘরেই স্থির ছিলো স্কোরবোর্ড। হোম অব ক্রিকেটে রাতের আলোয় পরে ব্যাট করে ৮ এবং ৭ উইকেটের জয় নিয়ে ফিরেছে বিজয়ী দল।

জহুর আহমেদ চৌধুরীর পরিচিত উইকেটে দু’শ রান পেরুনোই উচিত। তবে সাকিব আল হাসান মনে করেন, দু’শ কিংবা আড়াই’শও চাপে ফেলবে না হোস্টদের।

Reneta

সাকিব বলেন, আমরা যেহেতু দ্বিতীয় ম্যাচ জিতে গেছি, তাই আমাদের সামনে বড় কিছু পাওয়ার হাতছানি আছে। সেজন্য সবারই ফোকাসটা সে দিকে থাকবে, যাতে করে ম্যাচটা জিততে পারি।

সাকিবের কথার দু’শ, আড়াই’শ কিংবা তিন’শ- রানগুলো তো করতে হবে ব্যাটসম্যানদেরই। বাংলাদেশ দলের সমস্যাটা হচ্ছে সেখানেই। পাকিস্তান সিরিজের পর থেকে রানে নেই ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। গত চার ওয়ানডেতে তামিমের রান ১৩, ৫, ০, ৫। তবে দুজনই ছন্দে ফিরতে মরিয়া। অন্যদের চেয়ে বেশি সময় কাটিয়েছেন নেটে।

উইকেট নিয়ে ভাবছে না সাউথ আফ্রিকাও। তাদের স্পিনার ইমরান তাহির মনে করিয়ে দিয়েছেন বিশ্বের সব ধরণের উইকেটেই খেলে ফেলেছেন- এমন ক্রিকেটার আছে তাদের দলে।

তাহির বলেন, উইকেট যা দেখলাম তাতে ২শ’র বেশি যেকোনো স্কোরই ভালো।

হোম গ্রাউন্ডে রানে ফেরার ‘টনিক’ আছে তামিম ইকবালের জন্য। চট্টগ্রামের মাঠে ৩৯১ রান করে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান তামিম। আর এ মাঠে সবচেয়ে বেশি- ২৭ উইকেট শিকার করে শীর্ষ শিকারী সাকিব আল হাসান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT