জনপদ

সিরাজগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত

সিরাজগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহতের ঘটনায় রাস্তার পাশে মানুষ দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে একটি সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহতের ঘটনা, রাস্তার পাশে কিছু মানুষ দাঁড়িয়ে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাস্তা পারাপারের সময় সিরাজগঞ্জের পাঁচলিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটো ভ্যানের চালকসহ দুই যাত্রী নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল -ঢাকা মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের মোতাহার আলীর ছেলে ও ভ্যান চালক খোদাবক্স, একই গ্রামের মৃত ফুল চানের ছেলে হায়দার আলী এবং আফজাল হোসেনের ছেলে শাহাদৎ হোসেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, সকালে একটি ভ্যান মহাসড়ক পারাপারারে সময় অজ্ঞাত একটি রড বোঝাই কার্ভাড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলের তারা মারা যায়।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার সহযোগিতায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বিষয়:সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…