চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা বানানোর স্বপ্নও একদিন পূরণ হবে: নরেশ ভুঁইয়া

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
১:২৬ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
পুরস্কার প্রদান করা হচ্ছে নরেশ ভুঁইয়াকে

পুরস্কার প্রদান করা হচ্ছে নরেশ ভুঁইয়াকে

জন্মান্ধ চোখে দেখতে না পেলেও স্বপ্ন তো দেখতে পারে। আমার বিষয়টা ছিল তেমন-  ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০১৭’ পেয়ে আবেগাপ্লুত হয়ে চ্যানেল আই অনলাইনকে একথাগুলোই বলছিলেন চলচ্চিত্র সাংবাদিক নরেশ ভুঁইয়া।

৩০ বছরেরও অধিক সময় ধরে বিনোদন সাংবাদিকতার সাথে যুক্ত থাকলেও নাকি কখনও কোনো পুরস্কার হাতে পাননি সাংবাদিক নরেশ ভুঁইয়া। কিন্তু আশা ছাড়েননি মোটেও। তাই এই পুরস্কার প্রাপ্তি তার কাছে এক বিরাট পাওয়া।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘যেদিন আমি শুনেছি এই পুরস্কার আমি পেতে যাচ্ছি সেদিন না পাওয়ার বেদনা এবং পাওয়ার আনন্দ মিলে এক মিশ্র অনুভূতি তৈরি হয়েছিল আমার মাঝে।’

নরেশ ভুঁইয়া যার স্বপ্ন  ছিল একজন চলচ্চিত্র নির্মাতা হবেন। আর সে আশাতে পাড়ি জমিয়েছিলেন ঢাকায়। ১৯৬৯ সালে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থ নীতি বিভাগে। কিন্তু ছবি বানানোর নেশা তার পিছু ছাড়েনি। তাইতো ১৯৭২ সালে সংশ্লিষ্ট হন সেই সময়ের জনপ্রিয় সাংস্কৃতিক সাপ্তাহিক ‘চিত্রালী’ পত্রিকায়। একটানা ৩৩ বছর কাজ করেন সেখানে। নাটক, টেলিছবি নির্মাণ, থিয়েটার সবক্ষেত্রে কাজ করলেও আজও সিনেমা বানানোর স্বপ্ন তার স্বপ্নই রয়ে গেছে। কিন্তু তিনি হাল ছাড়তে রাজি নন। পুরস্কার প্রাপ্তির মতো এই স্বপ্নও তার একদিন পূরণ হবে বলে তিনি আশা রাখেন।

পুরস্কার পেয়ে আবেগাপ্লুত নরেশ ভুঁইয়া, পাশে মামুনুর রশীদ এবং হাসান ইমাম
পুরস্কার পেয়ে আবেগাপ্লুত নরেশ ভুঁইয়া, পাশে মামুনুর রশীদ এবং হাসান ইমাম

বৃহস্পতিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলের বলরুমে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০১৭’আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এ বছরও একজন চলচ্চিত্র সাংবাদিক এবং সেরা চলচ্চিত্রের পরিচালককে এ পুরস্কার প্রদান করা হয়। নরেশ ভুঁইয়া চলচ্চিত্র সাংবাদিক হিসেবে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০১৭’ লাভ করেন। চলচ্চিত্র পরিচালক হিসেবে এবছর পুরস্কৃত হন আব্দুল লতিফ বাচ্চু।

এবারের পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন অভিনেতা হাসান ইমাম। ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০১৭ তে পুরস্কার প্রাপ্তদের উত্তরীয় পড়ে দেন মামুনুর রশীদ, ক্রেস্ট প্রদান করেন হাসান ইমাম, অর্থসূচক মূল্য প্রদান করেন কেকা ফেরদৌসী এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান মুকিত মজুমদার বাবু।

Reneta

প্রসঙ্গত ১৯৩০ সালে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ফজলুল হক। পঞ্চাশের দশকে যখন তৎকালীন পূর্ব পাকিস্তানে যাত্রা শুরু করেনি চলচ্চিত্রশিল্প, সে সময় বগুড়ার মতো মফস্বল শহর থেকে ‘সিনেমা’ নামে চলচ্চিত্রবিষয়ক পত্রিকা প্রকাশ করেছিলেন তিনি। পত্রিকাটি ছিল পূর্ব পাকিস্তানের প্রথম সিনেমাবিষয়ক সাময়িকী। সারা দেশেই এটি আলোড়ন তুলেছিল। তৎকালীন সময়ের অত্যন্ত মানসম্পন্ন এবং জনপ্রিয় পত্রিকা সিনেমা। এ সূত্রে বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ফজলুল হক।

এছাড়া ষাটের দশকে ‘প্রেসিডেন্ট’ নামে দেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্রটিও নির্মাণ করেন তিনি। শুধু তা-ই নয়, ‘প্রেসিডেন্ট’ ছবিতে শিশুনায়কের ভূমিকায় অভিনয় করে পুরস্কৃত হয়েছিলেন আজকের স্বনামধন্য টিভি ব্যক্তিত্ব ফজলুল হকের সন্তান ফরিদুর রেজা সাগর।

১৯৯০ সালের ২৬ অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন এই গুণী মানুষটি। এরপর ২০০৪ সাল থেকে ফজলুল হক স্মৃতি কমিটির পক্ষ থেকে এ পুরস্কার দেয়া হচ্ছে। ফজলুল হক স্মৃতি কমিটির পক্ষে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ প্রর্বতন করেন  ফজলুল হকের সহধর্মিনী কথাসাহিত্যিক রাবেয়া খাতুন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের শুরুতে তাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘সম্মুখযাত্রী ফজলুল হক’ প্রদর্শন করা হয় এবং মধ্যাহ্নভোজের মাঝে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌসুমী বড়ুয়া।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফজলুল হক স্মৃতি পুরস্কার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

থাইল্যান্ডের প্রয়াত রাজার রোল মডেল ছিল বাংলাদেশ

পরবর্তী

নির্বাচন কমিশনের সংলাপ লোক দেখানো: মির্জা ফখরুল

পরবর্তী
নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির শপথের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনের সংলাপ লোক দেখানো: মির্জা ফখরুল

চ্যানেল আইয়ের টিফিন টিফিন প্রোগ্রামের পোস্টার

চ্যানেল আইতে প্রতি শনিবার ‘টিফিন টিফিন’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT