সিনেমা তৈরির কারখানা বলা হয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)-কে। অথচ চলতি মাসের প্রায় ২০ দিন হতে চললেও এফডিসির কোথাও হয়নি কোনো সিনেমার শুটিং!
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুরো এফডিসি জুড়ে কোথাও নেই কোনো ব্যস্ততা, কারো মধ্যে নেই কর্মচাঞ্চল্য। এমনকি এফডিসিতে প্রবেশ করতে মূল ফটকে সাধারণ মানুষের হুড়োহুড়িও নেই।
একসময়ে সবার পদচারণায় মুখরিত থাকা এফডিসি নভেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত একেবারে ফাঁকা!
সোমবার পুরো এফডিসি ঘুরে দেখা যায়, কোনো ফ্লোরে সিনেমার শুটিং হচ্ছে না। বেশিরভাগ শুটিং ফ্লোরে তালা ঝুলছে।