চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় আসছে ‘সাকিব আল হাসান’ হতে চাওয়ার গল্প!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

নির্মিত হচ্ছে ‘লাল বল’ নামের চলচ্চিত্র। যেখানে উঠে আসবে দেশসেরা ক্রিকেটার ‘সাকিব আল হাসান’ হওয়ার স্বপ্নে বিভোর এক তরুণের গল্প! যে গল্প নিয়ে ছবি বানাচ্ছেন মাজহার বাবু। প্রযোজনা করবে সারগাম এন্টারটেইনমেন্ট।

নির্মাতা জানান, ‘লাল বল’-এর শুটিং শুরু হবে আসছে নভেম্বরে।

ছবির গল্প নিয়ে নির্মাতার ভাষ্য, গ্রামের একজন ছেলে স্বপ্ন দেখে বড় হয়ে সাকিব আল হাসানের মতো ক্রিকেটার হবে। তার বেড়ে ওঠা, সংগ্রাম সবকিছু ফুটে উঠবে ‘লাল বল’ চলচ্চিত্রে।

মাজহার বাবু জানালেন, প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের শৈশবের একটি ছায়া ফুটে উঠবে ‘লাল বল’ ছবিতে।

সেজন্য কিংবদন্তী এই লেখকের জন্ম নেত্রকোনা এলাকায় হবে শুটিং। নির্মাতা মাজহার বাবু বলেন, ‘লাল বল’ ছবির গল্প ও চিত্রনাট্যের কাজ প্রায় শেষ। এখানে তিনটি গান ব্যবহার করা হবে। থাকবে জাতীয় সংগীতও। জানালেন, স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রে জাতীয় সংগীত ব্যবহার করা হচ্ছে।

মাজহার বাবুর ক্যারিয়ার শুরু সরাসরি সিনেমা বানানো দিয়ে। নেত্রকোনা জেলার মোহনগঞ্জ ডিগ্রি কলেজে পড়ার সময় থেকেই চিত্রপরিচালক এ কিউ খোকনের হাত ধরে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর কাজ করেছেন চাষী নজরুল ইসলাম, মোহাম্মদ হোসেন জেমী, এফ আই মানিকের মতো গুণী পরিচালকদের সঙ্গে।

Reneta

মূলধারার গণমাধ্যমে কাজ করেছেন অনুষ্ঠান এবং সংবাদ প্রযোজকের দায়িত্বে। বর্তমানে তিনি একটি বেসরকারি টেলিভিশনের অনলাইন গনমাধ্যমে বিনোদন সাংবাদিকতা করছেন।

নির্মাতার ভাষ্য, ছবিতে বিশেষ কিছু চমক রয়েছে। অক্টোবর মাসে মহরতের মধ্য দিয়ে সেগুলো জানানো হবে।

প্রযোজনা প্রতিষ্ঠান সারগাম এন্টারটেইনমেন্টের উপদেষ্টা দেলোয়ার হোসেন দিল বলেন, বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। আমাদের দেশে এই খেলা যেমন জনপ্রিয়, তেমনি বিশ্ব দরবারে আমাদের বিশেষ অবস্থান রয়েছে। অথচ ক্রিকেট খেলা নিয়ে আমাদের দেশে এখনো কোনো চলচ্চিত্র নির্মাণ হয়নি। মাজহার বাবুর গল্প নিয়ে এর চিত্রনাট্য তৈরী করা হয়েছে।

ছবির সংলাপ তৈরি করছেন শামীমুল ইসলাম শামীম। ‘লাল বল’ নির্মাণের সঙ্গে জড়িতরা বলছেন, ব্যয়বহুল বাজেটের নির্মাণ করা হবে চলচ্চিত্রটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাজহার বাবুলিড বিনোদনসাকিব আল হাসানহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT