ছবি গল্প

সিনেমার প্রস্তাব নিয়ে মুখ খুললেন সারিকা সাবাহ

বাংলাদেশি নারীদের বিভিন্ন পোশাক ও সাজসজ্জার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন বাংলাদেশি নারীর ছবি, একজন ঐতিহ্যবাহী পোশাকে, অন্যজন আধুনিক পোশাকে, বিভিন্ন পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সারিকা সাবাহ এই প্রজন্মের নাট্যাভিনেত্রী। মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিক নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এ নাটকে ‘ঝুমুর’ চরিত্রে অভিনয় করেন এ অভিনেত্রী। বর্তমানে নাটকে নিয়মিত অভিনয় করছেন।

নতুন সিনেমা নিয়ে আসছেন মোস্তফা কামাল রাজ, বাংলার জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মা–বাবার একমাত্র সন্তান সারিকা। হতে চেয়েছিলেন প্রকৌশলী। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে স্নাতক করেছেন।

মোস্তফা কামাল রাজ একান্তে বসে ভাবনায় মগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিন্তু এখন পুরোদস্তুর অভিনেত্রীই হতে চান তিনি।

মোস্তফা কামাল রাজের ছবি, ক্যাপশনে নতুন সিনেমা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সারিকা বলেন, ‘আমার পরিবারের বেশির ভাগ সদস্যই প্রকৌশলী। এ কারণেই প্রকৌশলী হওয়ার তাগিদ ছিল পরিবার থেকে। কিন্তু অভিনয়টা আমার ভালো লেগে গেছে। এখন এখানেই থাকতে চাই।’

সারিকা সাবাহ সিনেমার প্রস্তাব নিয়ে মুখ খুললেন, ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্যামিলি ক্রাইসিস নাটকে ঝুমুর চরিত্রটি দিয়ে মূলত আলোচনায় এসেছেন সারিকা সাবাহ।

সারিকা সাবাহের হাসিমুখের ছবি, ক্যাজুয়াল পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৮ সালের জানুয়ারি মাসের কথা। শুরুটা হয়েছিল গুণী নির্মাতার হাত দিয়ে।

সারিকা সাবাহের সুন্দর ছবি, বাংলার ঐতিহ্যবাহী পোশাক ও গহনা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এক সপ্তাহের মাথায় আদনান আল রাজীব ও রেদওয়ান রনির মতো নির্মাতার সঙ্গে দুটি বিজ্ঞাপনচিত্রের মডেল হন সারিকা।

সারিকা সাবাহের সুন্দর ছবি, ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এর পরপরই সারিকার গতিপথ পাল্টে যেতে থাকে। কয়েক দিন পর পরিচালক মুহাম্মদ মোস্তাফা কামাল রাজের ফ্রেন্ডস নামে এক ঘণ্টার একটি নাটকে কাজের সুযোগ হয়।

মোস্তফা কামাল রাজের একটি ছবি, তিনি সিনেমা নিয়ে ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওই বছরই কাজল আরেফিন অমি’র ‘মেয়ে’ নাটকে অভিনয়ের সুযোগ হয়।

সারিকা সাবাহর নতুন সিনেমার প্রস্তাব নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিসেম্বরে মাসে একই পরিচালকের ‘জাস্ট চিল’ নাটকে অভিনয় করেন সারিকা।

সারিকা সাবাহ হাসিমুখে পোজ দিচ্ছেন, পটভূমিতে রঙিন আলোর ঝলকানি. Channel i News - চ্যানেল আই নিউজ

এরপর আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক কাজ করতে থাকেন।

সারিকা সাবাহের হাস্যোজ্জ্বল ছবি, ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি শেষ হয়েছে তার অভিনীত সবচেয়ে আলোচিত ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’।

সারিকা সাবাহ লাল পোশাক পরা, সুন্দর হাসি ও স্টাইলিশ চুলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গত সপ্তাহে ‘চ্যানেল আই তারকা কথন’ -এ অতিথি হয়ে আসেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকের নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

সারিকা সাবাহ সুন্দর পিঙ্ক ফ্লোরাল ড্রেসে, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানে সারিকা কথা বলেন ‘ফ্যামিলি ক্রাইসিস’ এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।

সারিকা সাবাহ সুন্দর পোশাকে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি সিনেমায় অভিনয় করতে চান কি না জানতে চাইলে সারিকা বলেন, ভালো কাজের সুযোগ আসলে অবশ্যই করবেন।

সারিকা সাবাহর সুন্দর হাসি ও চোখের ঝলক. Channel i News - চ্যানেল আই নিউজ

এরসাথে মোস্তফা কামাল রাজ যোগ করে বলেন, সারিকার জন্য তার কাছে অনেক সিনেমার প্রস্তাব আসে, কিন্তু সেগুলোতে সারিকা উপযুক্ত নয় বলে ফিরিয়ে দেন তিনি। এবং এই ব্যাপারটা অনেক সময় সারিকা জানতেও পারে না। জানলেও অনেক পরে সারিকাকে জানান তিনি।

সারিকা সাবাহ সিনেমার প্রস্তাব নিয়ে মুখ খুললেন, হাস্যোজ্জ্বল ও সুন্দর।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়:ছবি গল্প তারকা কথন ফ্যামিলি ক্রাইসিস সারিকা সাবাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…