বিনোদন

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তারকাদের সঙ্গে আড্ডা, গল্প ও সাক্ষাৎকারে প্রতিদিনের দুপুরকে আরও জমজমাট করতে চ্যানেল আইয়ের পর্দায় আসছে নতুন অনুষ্ঠান ‘দারুণ দুপুর’। ইফতেখার মুনিম ও অনন্যা রুমার যৌথ প্রযোজনায় নির্মিত তারকাদের সাক্ষাৎকারভিত্তিক এই শোটি স্পন্সর করছে কাজী এন্ড কাজী টি।

তারকাদের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান হলেও ‘দারুণ দুপুর’ সরাসরি সম্প্রচারিত হবে না। অনুষ্ঠানটি রেকর্ডেড।

‘দারুণ দুপুর’-এর হোস্ট হিসেবে থাকছেন নির্মাতা ও অভিনেতা সোহেল আরমান।

অনুষ্ঠানে দেশের জনপ্রিয় তারকাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা, গল্প ও কথোপকথনে মেতে উঠবেন তিনি। তারকাদের কাজ, ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গও উঠে আসবে এই আয়োজনে।

১ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে শুক্রবার ছাড়া প্রতিদিন দুপুর ১২টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে ‘দারুণ দুপুর’। অনুষ্ঠানটির শুরুর পর্বে অতিথি থাকছেন নায়িকা তমা মির্জা ও সংগীতশিল্পী স্বপ্নীল সজীব।

চ্যানেল আইয়ের অন্যান্য অনুষ্ঠানের মতো ‘দারুণ দুপুর’ও খুব শিগগির দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে আশাবাদী অনুষ্ঠানটির প্রযোজক অনন্যা রুমা।

বিষয়:গানচ্যানেল আইতারকাতারকা কথনদারুণ দুপুরলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…