চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্রসংগীতের কিংবদন্তীর মুখে চঞ্চল বন্দনা

শুধু অভিনয় নয়, চঞ্চলের গানেরও ভক্ত: চ্যানেল আইয়ের আড্ডায় রেজওয়ানা চৌধুরী বন্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ০৩, জুন ২০২৬
বিনোদন
A A

চ্যানেল আইয়ে বুধবার দুপুরটা যেন পরিণত হয়েছিল দুই অঙ্গনের দুই উজ্জ্বল নক্ষত্রের মিলনমেলায়। একদিকে দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, অন্যদিকে উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। দুজনের আকস্মিক সাক্ষাৎ, প্রাণবন্ত আড্ডা, গান আর স্মৃতিচারণায় জমে ওঠে এক অন্যরকম আয়োজন।

গত ১ জুন ছিল চঞ্চল চৌধুরীর জন্মদিন। সেই উপলক্ষে বুধবার (৩ জুন) দুপুরে তিনি চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘তারকা কথন’-এ অংশ নিতে আসেন। একই সময়ে চ্যানেল আই ভবনে উপস্থিত ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। চঞ্চলের উপস্থিতির খবর পেয়ে তার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন তিনি। পরে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের উদ্যোগে দুই গুণী মানুষের সেই কাঙ্ক্ষিত সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এরপর ফরিদুর রেজা সাগরের কক্ষটি যেন রূপ নেয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডায়। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী আফসানা মিমিও। আড্ডার ফাঁকে উঠে আসে দীর্ঘ ক্যারিয়ারের নানা স্মৃতি, অভিজ্ঞতা ও মজার গল্প। কলকাতার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা থেকে শুরু করে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে পরিচয়ের স্মৃতিও শেয়ার করেন বন্যা।

আড্ডার এক পর্যায়ে খালি গলায় রবীন্দ্রসংগীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। পরে চঞ্চল চৌধুরীকেও সঙ্গে নিয়ে যৌথ কণ্ঠে গেয়ে শোনান আরেকটি রবীন্দ্রসংগীত। উপস্থিত সবাই উপভোগ করেন সেই বিরল মুহূর্ত।

আড্ডা শেষে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে চঞ্চল চৌধুরী বলেন, “বন্যা আপার গান শুনেই আমার রবীন্দ্রসংগীত শোনা শুরু। ছোটবেলা থেকেই ভাবতাম, আমাদের দেশে এমন একজন শিল্পী আছেন, যিনি রবীন্দ্রসংগীতকে এত উচ্চতায় নিয়ে গেছেন- এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমি রবীন্দ্রসংগীতের একনিষ্ঠ শ্রোতা। তাই বন্যা আপা আমার কাছে সবসময়ই বিস্ময়ের নাম।”

তিনি আরও বলেন, “চ্যানেল আইয়ে কোনো অনুষ্ঠানে এলে আমি সাগর ভাইয়ের সঙ্গে দেখা করে যাই। আজ সেই সুযোগে বন্যা আপার সঙ্গে দেখা হয়ে গেল। আমার জন্মদিন উপলক্ষে তিনি খালি গলায় গানও শোনালেন। এটি আমার জন্য সত্যিই স্মরণীয় একটি মুহূর্ত।”

Reneta

অন্যদিকে চঞ্চল চৌধুরীকে নিয়ে নিজের মুগ্ধতার কথা অকপটে স্বীকার করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি বলেন, “আমি আসলে সাগর ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম। পরে শুনলাম চঞ্চল এসেছে। তখন ওর জন্য অপেক্ষা করছিলাম। কারণ আমি ওর অভিনয়ের যেমন ভক্ত, তেমনি ওর গানেরও ভক্ত। খুব সুন্দর গান গায় ও।”

চঞ্চলের অভিনয় প্রসঙ্গে বন্যা বলেন, “চঞ্চল অসম্ভব শক্তিশালী একজন অভিনেতা। সব ধরনের চরিত্রে নিজেকে এমনভাবে মিশিয়ে ফেলতে পারে যে মনে হয় না সে অভিনয় করছে। ‘মনপুরা’ থেকে শুরু করে তার প্রায় সব কাজেই এই বিষয়টি আমাকে মুগ্ধ করে। বাংলাদেশ তো বটেই, কলকাতাতেও তার অসংখ্য ভক্ত রয়েছে। যার সঙ্গেই কথা বলি, সবাই জয়া আহসান আর চঞ্চল চৌধুরীর কথা বলে।”

আড্ডার স্মৃতিচারণ করে বন্যা বলেন, “টেলিভিশনে যাদের দেখি, তাদের অনেক সময় দূরের মানুষ মনে হয়। কিন্তু আজ চঞ্চলের সঙ্গে বসে গল্প করলাম, একসঙ্গে আইসক্রিম খেলাম- সময়টা সত্যিই দারুণ কেটেছে। এর জন্য সাগর ভাইকে ধন্যবাদ জানাই।”

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তারকা কথনফরিদুর রেজা সাগরবন্যারেজওয়ানা চৌধুরীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, অবক্ষয় ও পুনর্গঠনের রূপরেখা

জুন ৩, ২০২৬

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

জুন ৩, ২০২৬

বিশ্বকাপ মহাকাব্য: গোল, গ্ল্যামার, রাজনীতি আর মাঠের মহাযুদ্ধ

জুন ৩, ২০২৬

রবীন্দ্রসংগীতের কিংবদন্তীর মুখে চঞ্চল বন্দনা

জুন ৩, ২০২৬

বিশ্বকাপে আসছে নতুন অফসাইড প্রযুক্তি

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT