চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমাওয়ালার ‘মানিক রতন’ শামীম-তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২১
বিনোদন
A A

মানিক ও রতন দুই অন্তরঙ্গ বন্ধু। তারা সারাদিন একসঙ্গে থাকে। তাদের স্বভাব একইরকম। দুই বন্ধু হুবহু একই পোশাক পরে। দুষ্টুমিতে সবার আগে থাকে। কিন্তু লেখাপড়ায় মন নেই। তাদের মানিকজোড় মনে করে সবাই। এমন দুটি চরিত্রে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও তামিম মৃধা। শুধু তাই নয়, একসঙ্গে গানও গেয়েছেন তারা।

‘মানিক রতন’ নামের নতুন একটি নাটকে শামীম ও তামিমের অভিনয় দেখা যাবে এবং গান শোনা যাবে। এর কথা লিখেছেন ও সুর করেছেন তামিম মৃধা, সংগীতায়োজনে আরাফাত মহসিন নিধি।

নাটকটি যৌথভাবে লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও কে এম সোহাগ রানা। রাজ বলেন, ‘মানিক রতন মজার দুই তরুণের গল্প। মানিক ও রতন চরিত্রে শামীম হাসান সরকার ও তামিম মৃধার অভিনয় দর্শকদের আনন্দ দেবে আশা করি। তারা ভালো গানও গাইতে পারেন। তাই নাটকের গানটি তাদের দিয়েই গাওয়ানো হয়েছে।’

সিনেমাওয়ালার প্রযোজনায় তৈরি হয়েছে ‘মানিক রতন’। এতে আরও অভিনয় করেছেন সারিকা সাবাহ, শামীমা নাজনীন ও লেনিন। এর চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির, সম্পাদনায় রাশেদ রাব্বী। আবহ সংগীত করেছেন নাভেদ পারভেজ।

চলতি মাসেই ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে উপভোগ করা যাবে ‘মানিক রতন’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নিশ্চিত করেছেন, নাটকটির সিক্যুয়েল তৈরি হবে শিগগিরই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গানতামিম মৃধানাটকশামীম হাসান সরকারশামীমা নাজনীনসারিকা সাবাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

এক ‘হতাশাজনক’ মৌসুম রিয়ালের জন্য

মে ১১, ২০২৬

ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: গ্রেফতার ১

মে ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে ইরানের শর্ত, মধ্যস্থতায় পাকিস্তান

মে ১১, ২০২৬

বাবার শোক সঙ্গী করে চ্যাম্পিয়ন হওয়া জয়, কৃতজ্ঞতা ফ্লিকের

মে ১১, ২০২৬
ফাইল ছবি

চীন সফরে ট্রাম্প: ইরান যুদ্ধ থেকে শুল্ক, আলোচনায় একাধিক ইস্যু

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT