কক্সবাজার

সিনহা হত্যা: মামলার বৈধতা নিয়ে করা আবেদন খারিজ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ ব্যক্তি সানগ্লাস পরা এবং স্যুট পরিহিত, বাইরে বসে থাকছেন, পেছনে গাছ ও ভবন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলাকে বেআইনি ও অবৈধ ঘোষণা চেয়ে প্রধান আসামি লিয়াকত আলীর করা আবেদন খারিজ করে দিয়েছেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত।

রোববার দুপুর আড়াইটা পর্যন্ত নির্ধারিত দিনে দীর্ঘ শুনানি শেষে বিচারক মোহাম্মদ ইসমাইল হোসেন আবেদনটি খারিজ করে দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর।

গত ৪ অক্টোবর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সিনহা হত্যা মামলার প্রধান আসামী লিয়াকত আলীর পক্ষে তার আইনজীবী মাসুদ সালাউদ্দিন এ রিভিশন মামলাটি দায়ের করেন। ওই দিন আদালত মামলাটির পূর্ণাঙ্গ শুনানির জন্য গত ২০ অক্টোবর দিন ধার্য করেন।

নির্ধারিত দিনে মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস অসুস্থ থাকায় পরবর্তী শুনানীর দিন ধার্য করা হয় ১০ নভেম্বর। তবে ১০ নভেম্বর লিয়াকতের আইনজীবী মাসুদ সালাউদ্দিন উদ্দিন অসুস্থ হয়ে পড়েন। এতে মামলাটির পূর্ণাঙ্গ শুনানির দিন আবারো পিছিয়ে যায়।

পরে আদালত মামলাটির পূর্ণাঙ্গ শুনানির জন্য ১৩ ডিসেম্বর দিন ধার্য করেন।

আদালত চত্বরে আইনজীবী মাসুদ সালাহ উদ্দীন বলেন, রিভিশন আবেদনটি আদালত খারিজ করে দিয়েছেন। তারা এই আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করবেন।

বাদীপক্ষের মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, একই হত্যা মামলায় অভিযুক্ত করে আজ ১৫ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে আদালতে।

সিনহার দুই সহযোগী শ্রিপ্রা ও শাহেদুল ইসলাম সিফাতের বিরুদ্ধে দায়ের করা মাদক দ্রব্য আইনে করা দুইটি মামলার ও চূড়ান্ত অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।

বিষয়:মামলা খারিজ মেজর সিনহা হত্যা মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…