বলিউড তারকা ক্যাটরিনা কাইফের সমসাময়িক অন্য নায়িকারা যখন ছুটছিলেন হলিউডের পিছে, তখন ক্যাটরিনা কাইফের ছিল হলিউডে অনীহা। তিনি জানিয়েছিলেন, হলিউড নয় বরং বলিউডেই নিজের ক্যারিয়ার পোক্ত করতে চান তিনি। তবে হুট করেই যেন সিদ্ধান্তটা পরিবর্তন করলেন এই তারকা। একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ভালো চরিত্র পেলে হলিউডে আপত্তি নেই তার।
ক্যাটরিনা বলেন, বলিউড তার প্রিয় জায়গা। বলিউডই তাকে পরিচিতি দিয়েছে। তাই বলিউডেই ভালো কাজ করতে চান তিনি। তবে ভালো কাহিনীর হলিউডের ছবি পেলে আপত্তি নেই তার। তিনি ইংরেজিতে পটু হওয়ায় হলিউডে কাজ করতে সুবিধা হবে তার।
এই মুহূর্তে ক্যাটরিনা ব্যস্ত পুরোনো প্রেমিক সালমান খানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির কাজ নিয়ে। এছাড়া কিছুদিন পর মুক্তি পাবে ‘জাগ্গা জাসুস’ ছবিটি। এই ছবিতে তিনি অভিনয় করেছেন আরেক সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে। টাইমস অব ইন্ডিয়া।








