চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিটি-রিয়ালের লড়াইয়ে দুদলই সমশক্তির’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে শেষ চারের প্রথম লেগে বুধবার রিয়াল মাাদ্রিদের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠের লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে রাখছেন দলটির সাবেক তারকা কর্লোস তেভেজ। তবে ভিন্ন লিগের দুই সেরা দলকে সমশক্তির বলে মনে করেন সাবেক আর্জেন্টাইন তারকা।

‘দিন অনেক বদলে গেছে। এখানে রিয়ালই বেশি চাপে থাকবে। সিটি এই সুবিধাটা পাবে। আমাদের সক্ষমতা নিয়ে এখন আর কারো সন্দেহ থাকার কথা নয়। খেলোয়াড় এবং অবকাঠামোর উন্নয়নকে কাজে লাগাতে পারলে আমরা ইউরোপের যেকোনো দলকে হারাতে পারি।’

‘এ ম্যাচে দুদলেরই সমান সম্ভাবনা আছে। ইউরোপের সেরা দলগুলোর বিপক্ষে সিটির এই অবস্থান দেখে খুশি লাগছে। এখনও চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি ঠিক, তবে গুরুত্বপূর্ণ বিষয় হল সিটি রিয়াল মাদ্রিদের মতো দলের বিপক্ষে সমানে সমান লড়তে যাচ্ছি এবং অ্যাটলেটিকোর বিপক্ষে শেষ দেখায় দুর্দান্ত ছিলাম।’

‘গত ১০ বছরে সিটির উন্নতি ব্যাপারটি স্বস্তিদায়ক। এটা চিত্তাকর্ষক একটি ব্যাপার। একসময় লিগ টেবিলের মাঝামাঝি থাকতাম আমরা। আর আজ সবচেয়ে বড় দলের সাথে টেক্কা দিচ্ছি। এই অর্জনে আমি অবশ্যই গর্বিত।’

সিটি অব ম্যানচেস্টার স্টেডিয়ামে বুধবার রাত একটায় মুখোমুখি হবে দুদল। নক আউট পর্বের শেষ দুই ম্যাচে পিএসজি ও চেলসিকে হারিয়ে সেমির লড়াইয়ে নাম লিখিয়েছে রিয়াল। ঘরের মাঠে শেষ লেগে দুইবারই দুর্দান্ত কামব্যাক করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। লা লিগায়ও শিরোপা নিশ্চিতের দোরগোড়ায় আছে লস ব্ল্যাঙ্কোসরা।

এদিকে দারুণ ছন্দে আছে ম্যানচেস্টার সিটিও। কোয়ার্টারের লড়াইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে শেষ চারের টিকেট কেটেছে সিটিজেনরা। প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে ওয়াটফোর্ডকে বিধ্বস্ত করে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে টমাস টুখেলের শিষ্যরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগতেভেজম্যানচেস্টার সিটিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT