চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়ে ৪ মাসের মধ্যে বিশ্বে সর্বোচ্চ মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১০ পূর্বাহ্ণ ২৭, জানুয়ারি ২০২২
আন্তর্জাতিক
A A
করোনাভাইরাসে মৃত্যু

করোনাভাইরাসে মৃত্যু

করোনাভাইরাসের নতুন দাপটে গত সাড়ে চার মাসের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা দেখেছে ‍বিশ্ব। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৪২ জনের। এই সময়ে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৫ লাখ।

গত বছরের ১৫ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মৃত্যু হয়েছিল ১০ হাজার ৮০৭ জন মানুষের। তারপর থেকে শেষ ২৪ ঘণ্টার আগ পর্যন্ত করোনাভাইরাসে এত সংখ্যক মানুষের মৃত্যু হয়নি।

ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩৫ লাখ ২০ হাজার ৫৪৯ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছে।

এর আগে ২০ জানুয়ারি একদিনে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড ছিল ৩৭ লাখ ৭২ হাজারের বেশি। সেদিন মৃত্যু হয়েছিল ৯ হাজার ৭৬৭ জনের।

শেষ ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে ৩ হাজার ১৪৩ জন। এছাড়াও দেশটিতে সর্বোচ্চ নতুন শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৩১৩ জন।

দৈনিক আক্রান্তের দিক থেকে এদিন বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সে নতুন শনাক্ত হয়েছে ৪ লাখ ২৮ হাজার ৮ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ২৫৮ জনের।

Reneta

নতুন সংক্রমণে তৃতীয় স্থানে থাকা ভারতে শেষ ২৪ ঘণ্টায় নতুন রেকর্ড শনাক্ত হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন। মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

এই সময়ে সংক্রমণে চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে নতুন আক্রান্ত হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৭৮ জন। সেখানে মৃত্যু হয়েছে ৬০৬ জনের।

দুই বছর আগে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর বিশ্বে ৫৬ লাখ ৪৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৬ কোটি ২৯ লাখের বেশি আর সুস্থ হয়েছে ২৮ কোটি ৬৮ লাখ মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্ল্ডোমিটারকরোনা ভাইরাসফ্রান্সব্রাজিলভারতযুক্তরাষ্ট্রসর্বোচ্চ মৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাওয়েলের ৫১ বলের সেঞ্চুরিতে এগিয়ে গেল উইন্ডিজ

পরবর্তী

যুব বিশ্বকাপে প্রোটিয়াদের হারিয়ে সেমিতে ইংল্যান্ড

পরবর্তী

যুব বিশ্বকাপে প্রোটিয়াদের হারিয়ে সেমিতে ইংল্যান্ড

ইউক্রেনের ন্যাটোভুক্তিতে রাশিয়ার আপত্তি প্রত্যাখ্যান

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT