চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহস জোগালেন করোনাজয়ী ইদ্রিস এলবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ণ ১৩, এপ্রিল ২০২০
বিনোদন
A A

কিছুদিন আগেই করোনাভাইরাস মুক্ত হয়েছেন ব্রিটিশ তারকা ইদ্রিস এলবা ও তার স্ত্রী। সুস্থ হয়ে এবার তিনি ভক্তদের সাহস জোগাতে কবিতা আবৃত্তি করলেন।

৪৭ বছর বয়সী এই তারকা আমেরিকার কবি জন গ্রিনলিফ হুইটিয়ারের কবিতা ‘ডোন্ট কুইট’ আবৃত্তি করেছেন। ভিডিওটি বিবিসি ক্রিয়েটিভের পক্ষ থেকে তৈরি করা হয়েছে। বিবিসির সোশ্যাল মিডিয়ায় শুক্রবার এই ভিডিওটি শেয়ার করা হয়েছে।

যুক্তরাজ্যে ১০ এপ্রিল করোনাভাইরাসের কারণে একদিনে ৯৮০ জনের মৃত্যুর পর মানুষের মনে সাহস জোগাতে এই ভিডিওটি তৈরি করা হয়।

করোনাভাইরাসের উপসর্গ ছিল না ইদ্রিস এলবার শরীরে। কিন্তু তিনি যখন জানতে পারেন এক করোনা–আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছেন তিনি, তখন নিজ উদ্যোগে পরীক্ষা করান। এরপর জানতে পারেন, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। করোনায় আক্রান্ত থাকার দিনগুলোতে শারীরিক অবস্থার সব খবর সোশ্যাল মিডিয়ায় দিতেন এই তারকা।

ইদ্রিস এলবা এইচবিও ধারাবাহিক ‘দ্য অয়্যারে’ মাদক পাচারকারী ‘স্ট্রিঙ্গার বেল’, বিবিসি ধারাবাহিক ‘লুথার’-এ ‘জন লুথার’ এবং জীবনীনির্ভর চলচ্চিত্র ‘ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম’-এ ‘নেলসন ম্যান্ডেলা’ চরিত্রে অভিনয়ের জন্য পরিচিতি পান।

A message from all of us, to all of you. Together we’ll get through.

‘Don’t Quit’ read by @IdrisElba

More info > https://t.co/YhBpyb65Bh pic.twitter.com/zDPEDV3miW

— BBC Press Office (@bbcpress) April 10, 2020

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইদ্রিস এলবালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT