বিনোদন

সালমান-লুলিয়ার কথিত বিয়ের বিষয়ে বললেন আরবাজ

সালমান-লুলিয়ার কথিত বিয়ের বিষয়ে বললেন আরবাজ

সম্প্রতি রোমানিয়ার একটি ট্যাবলয়েডের খবরে প্রকাশ করা হয়, অনেক আগেই বলিউড অভিনেতা সালমান খানকে বিয়ে করেছেন লুলিয়া। শুধু তা নয় ওই খবরে লুলিয়াকে রোমানিয়ান ভাষায় ‘দেয়ামানা খান’ বলে সম্বোধন করা হয়। যার অর্থ ‘রয়্যাল মিসেস খান’। যদিও ওই খবরে কোনো কিছুই সত্যতা পাওয়া যায়নি।

ট্যাবলয়েডের প্রকাশিত খবর নিয়ে সালমান খান কোনো কিছু না বললেও খান পরিবারের তরফ থেকে‘সাল্লু’ ভাইয়ের বড় ভাই আরবাজ খান মুখ খুললেন এ বিষয়টি নিয়ে।

ভারতীয় গণমাধ্যম সালমান ও লুলিয়ার বিয়ের প্রসঙ্গে আরবাজকে প্রশ্ন করলে তিনি বলেন, সালমানের প্রথম ছবিটা যে বছর মুক্তি পেল, তখন থেকেই আমরা ওর বিয়ের খবর শুনে আসছি। তাই ভাইজানের বিয়ের গুজব এখন আর খান পরিবারের কাছে নতুন কিছু নয়।সালমান-লুলিয়ার কথিত বিয়ের বিষয়ে বললেন আরবাজ

অবশ্য ম্যাগাজিনের খবর প্রকাশ্যে আসার পর আলোড়ন শুরু হয় বলি টাউনে। অনেকে বলেছেন, লুলিয়ার প্রথম সারির রোমানিয়ান মডেল। তাই তার সম্পর্কে রোমানিয়ান মিডিয়ার কাছে কিছু এক্সক্লুসিভ খবর থাকতেই পারে। তবে একেবারে বিয়ে! ‘রয়্যাল মিসেস খান’ বলে তাকে সম্বোধন করার আগে কোনও একটা প্রমাণ তো চাই।

অন্য মহলের মতে, বলি ট্রেন্ড মেনেই মিডিয়ার নজরদারি থেকে বাঁচতে হয়তো সত্যিই রোমানিয়ায় গিয়ে বিয়ে করেছেন সালমান।

বিষয়:বলিউড সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…