বিনোদন

সালমান খানের পিতা হাসপাতালে

সালমান খানের পিতা হাসপাতালে

মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের দাপুটে অভিনেতা সেলিম খান। সম্প্রতি ওই হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে।

হার্নিয়ায় আক্রান্ত হয়ে শোলে, দিওয়ারসহ বহু সিনেমা খ্যাত সেলিম খান হাসপাতালে ভর্তি হয়েছেন। ছবির পাশাপিাশি এই গুনী অভিনেতা ‘আ গালে লাগ যা’ছবির মতো জনপ্রিয় সিনেমায় সংলাপ লিখেছেন।    

বড় ছেলে আরবাজ খান, মেজো ছেলে সালমান খান এবং ছোট ছেলে সোহেল খান বাবার পাশে রয়েছেন। বর্তমানে সেলিম খানকে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে।

কিছুদিন আগে গণমাধ্যমকে সেলিম খান মেয়ে অর্পিতার ঘরে নতুন অতিথি আসছে সেই সুখবরটি নিজে জানিয়েছিলেন। বলিউডের অনেক গুনী নির্মাতা ও নামি-দামি তারকারা তাকে হাসপাতালে দেখতে গেছেন।

বিষয়:অভিনেতা বলিউড সেলিম খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…