ফুটবল

সার্বিয়া ম্যাচে ‘সম্পূর্ণ সুস্থ’ নেইমারকে পাচ্ছে ব্রাজিল

সার্বিয়া ম্যাচে ‘সম্পূর্ণ সুস্থ’ নেইমারকে পাচ্ছে ব্রাজিল

গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে নেইমার সম্পূর্ণ ফিট বলে জানিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।

গ্রুপ ‘ই’তে ব্রাজিল শেষ ম্যাচে মাঠে নামবে ২৭ জুন, বাংলাদেশ সময় রাত ১২টায়। পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচে জয় দরকার তাদের।

প্রথম ম্যাচে হালকা ইনজুরিতে পড়েন নেইমার। এরপর ব্রাজিলের ইনডোর অনুশীলনে অংশ নিতে পারেননি। তার ভেতর নেমে পড়েন কোস্টারিকার বিপক্ষে। ২-০ গোলে জেতা ম্যাচে শেষ গোলটি তার ছিল। ২৬ বছর বয়সী এই তারকা ইনজুরি থেকে সবে সেরে উঠে বিশ্বকাপে খেলতে আসেন।

সংবাদ সম্মেলনে লাসমার বলেন, ‘ডান পায়ে তার যে সমস্যা ছিল, এখন সেটি নেই। সে সম্পূর্ণ সেরে উঠেছে। কিন্তু রিদম আর আত্মবিশ্বাস এখনো খুঁজে ফিরছে।’

সুস্থ নেইমারকে পাওয়া গেলেও সার্বিয়ার বিপক্ষে ডগলাস কস্তা এবং দানিলোকে পাচ্ছে না ব্রাজিল। দুজনেরই ইনজুরি।

বিষয়:নেইমার জুনিয়র রাশিয়া বিশ্বকাপ ২০১৮

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…