তথ্যপ্রযুক্তি

সার্কেল নেটওয়ার্ককে ৫ লাখ টাকা জরিমানা

লাইসেন্সবিহীন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে ব্যান্ডউইথ

সার্কেল নেটওয়ার্ককে ৫ লাখ টাকা জরিমানা

লাইসেন্সবিহীন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে ব্যান্ডউইথ দিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে নেয়া লাইসেন্সের শর্ত ও কমিশনের নির্দেশনা ভঙ্গের দায়ে সার্কেল নেটওয়ার্ক নামের একটি প্রতিষ্ঠানকে ৫ লাখ জরিমানা করা হয়েছে।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে বিটিআরসি জানায়, কমিশনের নেশনওয়াইড আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠান সার্কেল নেটওয়ার্ক লাইসেন্সবিহীন একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে ব্যান্ডউইথ দিয়ে লাইসেন্সিং শর্ত ও বিটিআরসি নির্দেশনা ভঙ্গ করেছে।

এজন্য কমিশন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দায়ী প্রতিষ্ঠানকে জরিমানা এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার আদায়ের সিদ্ধান্ত নিয়েছে।

এ অবস্থায়, সার্কেল নেটওয়ার্ককে আগামী দশ কার্যদিবসের কমিশনের কাছে জরিমানা এবং অঙ্গীকারনামা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিষয়:আইএসপি বিটিআরসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…