জনপদ

সারাদেশে এক কোটি মানুষকে বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশে এক কোটি মানুষকে বুস্টার ডোজের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বুস্টার ডোজের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত, আলোচনা ও স্বাক্ষর।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহে সারাদেশে এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেয়া হবে। সারাদেশের ১৬ হাজার ৬৫০ টি কেন্দ্রে ৮৫ হাজার কর্মী এই কার্যক্রমে অংশ নেবেন। দেশে এ পর্যন্ত ১২ কোটি ৮৭ লাখ মানুষকে প্রথম ডোজ, ১১ কোটি ৭৭ লাখ মানুষকে ২য় ডোজ এবং দেড় কোটি মানুষকে বুস্টার ডোজ দেয়া হয়েছে।

শনিবার সাড়ে ১২ টার দিকে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড টিকাদানে সারাবিশ্বে বাংলাদেশ প্রশংসা কুড়িয়েছে। কোভিড নিয়ন্ত্রণের কারণে দেশে সবকিছু স্বাভাবিক রয়েছে। আমরা দেশের জনগণকে আরো ভাল রাখতে চাই।

এসময় টিকা গ্রহণকারীদের তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে টিকা গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ স্থানীয় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন।

বিষয়:বুস্টার ডোজ ভ্যাকসিনেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…