চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্রাজ্য ফিরে পেলো ছাপার বই

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৬:১০ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, শিল্প সাহিত্য
A A

বহুদিন পর আবার নিজের সাম্রাজ্য ফিরে পেল ছাপা বই। বিগত কয়েক বছর ধরে যেখানে ই-বুকের ছিল একতরফা রমরমা বাণিজ্য, সেখানে আবার নিজেদের শক্তপোক্ত ঘাঁটি গাড়লো ছাপার বই।

কোয়ার্টজের এক প্রতিবেদনের বরাত দিয়ে বইনিউজ২৪ডটকম জানায়, গত বছরের তুলনায় এবছর ছাপা বইয়ের বিক্রি বেড়েছে কয়েকগুণ। নিয়েলসন বুক স্ক্যান নামের একটি সংস্থা আমেরিকার প্রায় ৮৫ শতাংশ ছাপা বইয়ের তথ্য নিয়ে এমনটাই বলছে। তাদের তথ্য মতে এবছর ছাপার বই বিক্রি হয়েছে প্রায় ৫৭১ মিলিয়ন কপি।

২০১৪ সালে যা ছিল ৫৫৯ মিলিয়ন এবং ২০১৩ সালে এটি ছিল ৫০১ মিলিয়ন কপি। ধারাবাহিক হিসেবে ছাপা বইয়ের এই বিক্রির হার ফি বছরে বৃদ্ধি পেয়েছে প্রায় ২.১ শতাংশ।

অন্যদিকে এই তুলনায় কমেছে ই-বুক পড়ার প্রবণতা। ফলে এবছর বাজার হারিয়েছে আমাজন, বার্নার্স, নোবেল নুকের মতো বড় বড় ই-বুক বিক্রির প্রতিষ্ঠানগুলো।

ছাপা বইয়ের প্রত্যাবর্তন সম্পর্কে হারলেকুইন এর প্রকাশক এবং নর্থ আমেরিকান বই মার্কেটিং কমিটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ব্রেন্ট লুইস এপি’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বেশ কয়েক বছর আগে যখন ই-বুক রিডারগুলো বের হলো তখন তা খুব দ্রুত সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠলো। সেগুলো সাময়িকভাবে ছাপা বইয়ের পাঠকদেরকে নিজেদের দিকে টানতে সক্ষম হলেও কয়েক বছর বাদে অনেকের কাছেই ই-বুক রিডারগুলোর সেই জৌলুস আর নেই।

ফলে ই-বুকের বদলে এখন আবার পাঠকদের কাছে জনপ্রিয় হতে শুরু করছে ছাপা বইগুলো। এপি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, প্রখ্যাত লেখক হার্পার লী’র বিখ্যাত উপন্যাস “গো সেট এ ওয়াচম্যান“ বইটি যা ইতোপূর্বে ই-বুক হিসেবেই সবচেয়ে বেশী বিক্রি হয়েছিল এবছর সেটির বিক্রি ই-বুকের তুলনায় বেড়েছে চারগুণ।

Reneta

গত অক্টোবর পর্যন্ত পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা গেছে গতবছর আমেরিকায় যেখানে ই-বুক রিডারের গ্রাহক ছিল ৩২ শতাংশ এবছর তা কমে এসে দাঁড়িয়েছে মাত্র ১৯ শতাংশে। বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে একসময় হয়তো ই-বুকই একসময় কোণঠাসা হয়ে পড়বে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আসিফ মোসাদ্দেক

দুই দিনব্যাপী নৃত্যের তালে মুখর শিল্পকলা

এপ্রিল ২৯, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬

“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না”-সংসদে ফজলুর রহমান

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT