চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাম্প্রতিক দেশকাল’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২০
বাংলাদেশ
A A
সাম্প্রতিক দেশকালের

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে সাম্প্রতিক দেশকাল কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা, আনন্দ-আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে উদযাপন হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী।

শুভাকাঙ্ক্ষীদের প্রাণবন্ত উপস্থিতিতে সাম্প্রতিক দেশকাল কার্যালয় ছিল মুখর। আনন্দ আয়োজনে বিশিষ্ট ও প্রবীণ নাগরিক, অধ্যাপক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, চিকিৎসক, কলামিস্ট, যুব ও ছাত্রনেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয় সাম্প্রতিক দেশকাল পরিবার। কবি, শিল্পী, সাহিত্যিক, ক্রীড়াবিদ, চলচ্চিত্র ও নাট্য ব্যক্তিত্বের পদচারণায়ও মুখর ছিল উৎসবস্থল।

অনুষ্ঠানে আলোচনাসভা শেষে কেক কাটা হয়। ওই সময় বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, শিক্ষাবিদ সলিমুল্লাহ খান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিদ্যুৎ বিশেষজ্ঞ ও পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমাতুল্লাহ, নাট্যকর্মী ও লেখক ফ্লোরা সরকার, কথা সাহিত্যিক আন্দালিব রাশদী ও খন্দকার মাহমুদুল হাসান, রাজনৈতিক বিশ্লেষক রইস উদ্দিন আরিফ, উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার, গবেষক হেলাল মহিউদ্দিন প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ স্বাগত বক্তব্যে বলেন, একটি সমৃদ্ধ ও অগ্রসরমান দেশ গঠনে ইতিবাচক ভূমিকা পালনই সাম্প্রতিক দেশকাল প্রকাশনার অন্যতম লক্ষ্য। আমরা সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ও মানবাধিকার সংরক্ষণের সংগ্রামে সহযোগী হতে দৃঢ় প্রতিজ্ঞ, দুর্নীতি ও অন্যায় প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, আমাদের চারপাশেই তরুণ অনেক লেখক আছেন, যাদের লেখার জায়গা একেবারেই সঙ্কুচিত। তাদের কচি হাতের লেখাগুলো ছাপার অক্ষরে পরিণত করেছি। প্রবীণদের পাশাপাশি আমাদের পাতায় পাতায় গুরুত্ব পেয়েছেন তরুণ লেখকরা। আমরা জন্ম দিয়েছি অসংখ্য নতুন কুঁড়ির। আগামী দিনগুলোতে তারা সৌরভ ও সৌন্দর্য ছড়াতে থাকবে, আমরা নিশ্চিত। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে সামনে রেখে আমাদের দায়িত্ব এসব কুঁড়ির যত্ন নেয়া এবং আরো নতুন কুঁড়ির জন্ম দেয়া। তাইতো আমরা সাম্প্রতিক দেশকালকে নবীন-প্রবীণ লেখকদের মিলনকেন্দ্রে পরিণত করার চেষ্টা করছি। আমরা নিরন্তর পুনর্নির্মাণের চেষ্টা করছি; নতুনের সংযোজনে পৌনঃপুনিকতার একঘেঁয়েমির হাত থেকে পাঠক ও শ্রোতাদের পরিত্রাণ দেয়ার চেষ্টা করছি। ধীরে ধীরে তা স্পষ্ট, দৃষ্টিগ্রাহ্য হবে।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, সাম্প্রতিক দেশকাল আমি নিয়মিত পড়ি। বাংলাদেশে আরো অনেক পত্রিকা আছে। অন্যান্য পত্রিকার সঙ্গে এ পত্রিকার একটা পার্থক্য হলো অন্য পত্রিকা নিরপেক্ষ নয়, সাম্প্রতিক দেশকাল নিরপেক্ষ। এটিই হলো সাম্প্রতিক দেশকালের বৈশিষ্ট্য।

সাম্প্রতিক দেশকালের প্রকাশকের পক্ষ থেকে দেয়া বক্তব্যে নাসের শাহরিয়ার জাহেদী বলেন, সাম্প্রতিক দেশকাল সৃজনশীল ও ভালো লেখা গুরুত্ব দিয়ে ছাপতে চায়। পত্রিকাটির প্রচার সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, এটি বড় কৃতিত্ব।

অনুষ্ঠানের শেষে সংগীত পরিবেশন করেন বাউলশিল্পী লতিফ সরকার ও তার দল।

ট্যাগ: প্রতিষ্ঠাবার্ষিকী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বইমেলায় কথাসাহিত্যিক মোশতাক আহমেদের চার বই

পরবর্তী

মহামারি সার্সের রেকর্ড ভাঙল করোনা ভাইরাস

পরবর্তী
করোনা

মহামারি সার্সের রেকর্ড ভাঙল করোনা ভাইরাস

থাইল্যান্ড-সেনা সদস্য-সেনা সদস্যের গুলিতে নিহত

থাইল্যান্ডে পুলিশের গুলিতে সেই সেনা সদস্য নিহত

সর্বশেষ

জানালার ওপারে বৃষ্টি, এপারে বন্দী শৈশব

আগস্ট ২৯, ২০২৬

বিরাট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

আগস্ট ২৯, ২০২৬

আরও একধাপে এগিয়েছে ফের্নান্দেজ-ম্যানসিটি চুক্তি

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT