ক্রিকেট

সাব্বিরের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ

বাংলাদেশ ক্রিকেটার সাব্বিরের ছবি, বর্ণবাদী আচরণের অভিযোগের প্রসঙ্গ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাব্বির ক্রিকেটার, বর্ণবাদী আচরণের অভিযোগের প্রসঙ্গে ছবি, বাংলাদেশ ক্রিকেটের একজন খেলোয়াড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটার সাব্বির রহমানের বিরুদ্ধে বর্ণবাদমূলক আচরণের অভিযোগ করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অভিযোগ এনে লিগের আয়োজক সিসিডিএম’র কাছে চিঠি দিয়েছে ক্লাবটি।

ম্যাচ চলাকালীন ইলিয়াস সানিকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন, কালো নামে ডেকে বিব্রত করেছেন। পরের ম্যাচে তাকে ঢিলও নাকি ছুঁড়ে মেরেছেন সাব্বির। ইলিয়াস সানি সঙ্গে সঙ্গে আম্পায়ারকে বিষয়টি অবহিত করেন। খেলা বন্ধ থাকে মিনিট পাঁচেক।

মুঠোফোনে ইলিয়াস সানি বললেন, ‘আজকে আমি ম্যাচে ফিল্ডিং করছিলাম, আমাদের ওল্ড ডিওএইচএস’র সাথে ম্যাচ ছিল। এ সময় লিজেন্ডস অব রূপগঞ্জের বাস আমাদের পেছনে এসে থামে। আমি যেখানে ফিল্ডিং করছিলাম তার পেছনে। বাস থেকে সবাই নামার পরে সাব্বির নামে এবং আমাকে কালো, কালো বলে কথা বলছিল। আমি ওটাকে খুব একটা গুরুত্ব দেইনি। এরপরেই আমাকে ইট ছুঁড়ে মারে। আগের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের সাথে আমাদের খেলা ছিল। ওই সময় আমি একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে যখন ইংরেজিতে অকথ্য ভাষায় গালাগালি শুনব। ওই ম্যাচ তো ওখানেই শেষ। এরপর আজকে আবার এ ঘটনা ঘটিয়েছে। যখন আমাকে ইট ছুঁড়ে মারে সাথে সাথে আমি খেলাটা বন্ধ করে আম্পায়ারকে বললে তিনি ম্যাচ রেফারিকে জানান।’

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিসকে (সিসিসিডিএম) লিখিত আকারে এই অভিযোগ পাঠিয়েছে শেখ জামাল। ক্লাবের তরফ থেকে অভিযোগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন। তিনি জানান, ‘বুধবার রাতেই ম্যাচ অফিসিয়ালদের রিপোর্ট আমরা পাব। দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’

ইলিয়াস সানির আনা অভিযোগের ব্যাপারটি অস্বীকার করেছেন সাব্বির। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন এ ধরনের কাজ তিনি করেননি।

বিষয়:বঙ্গবন্ধু ডিপিএল-২০২১ সাব্বির রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…