ক্রিকেট

টি-২০ এশিয়া কাপ: ব্যাটে-বলে শীর্ষ তিনে বাংলাদেশের দুই

বাংলাদেশ ক্রিকেটাররা টি-২০ এশিয়া কাপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বাংলাদেশ ক্রিকেটার টি-২০ এশিয়া কাপের জন্য প্রস্তুত, তারা সবুজ জার্সি ও ক্যাপ পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সময় রাত আটটায় দুবাইয়ে শ্রীলঙ্কা-আফিগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৫তম আসর। অক্টোবরে টি-টুয়েন্টি বিশ্বকাপ থাকায় এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইও হচ্ছে সংক্ষিপ্ত সংস্করণে। এর আগে কুড়ি ওভারের এশিয়া কাপ মাঠে গড়িয়েছিল একবারই। ২০১৬ সালে সে আসরটির আয়োজক ছিল বাংলাদেশ।

বাছাইপর্ব ও মূলপর্ব হয়েছিল মিরপুরে। পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলে বাংলাদেশ। ফাইনালে ভারতের সঙ্গে পেরে ওঠেনি মাশরাফী বিন মোর্ত্তজার দল। সন্তুষ্ট থাকতে হয় রানার্সআপ হয়েই।

আসরের সর্বোচ্চ রান করেন হংকয়ের বাবর হায়াৎ। বাছাইপর্বের তিন ম্যাচে একটি সেঞ্চুরিসহ করেন ১৯৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৭৬ রান করেন বাংলাদেশের সাব্বির রহমান। খেলেন ৫ ম্যাচ। এবারের এশিয়া কাপের দলে ফেরানো হয়েছে তাকে।

আরব আমিরাতের মোহাম্মদ উসমান ৭ ম্যাচে করেন তৃতীয় সর্বোচ্চ ১৭৬ রান। ভারতের বিরাট কোহলি ৫ ম্যাচে করেন ১৫৩ রান।

সেবার বাছাইপর্বে আফগানিস্তানকে হটিয়ে মূলপর্বে জায়গা করে নেয় আমিরাত। বাছাইপর্ব খেলে উতরে আসায় বেশি ম্যাচের কারণে বোলিংয়ে সর্বোচ্চ (১২) উইকেট শিকারি হন আমিরাতের আমজাদ জাভেদ। ৫ ম্যাচে ১১ উইকট তোলেন টাইগার পেসার আল-আমিন হোসেন। বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন তিনি।

৭ ম্যাচে ১১ উইকেট নেন আমিরাতের মোহাম্মদ নাভিদ। ৪ ম্যাচে ৭ উইকেট নেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির।

বিষয়:আরব আমিরাত আল-আমিন এশিয়া কাপ ২০২২ সাব্বির রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…