চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক ৩ বিচারপতির তদন্তে তুরিন আফরোজ নির্দোষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ন ২৯, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আদালত
A A

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ সাবেক তিনজন বিচারপতির তদন্তে নির্দোষ প্রমাণিত বলে দাবি করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শাহরিয়ার কবির বলেন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা নিয়ে আমরা গত বছরই একটি তদন্ত কমিশন গঠন করেছি। যার সদস্য হচ্ছেন উচ্চ আদালতের আপীল বিভাগের ৩ জন সাবেক বিচারপতি। তারা হলেন: বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি শামসুল হুদা, বিচারপতি নিজামুল হক নাসিম। তদন্ত কমিশনের কাজ ছিল একটি রিপোর্ট তৈরি করা।

তিনি বলেন: কমিশন তদন্তের স্বার্থে তুরিন আফরোজসহ সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে ৩ বিচারপতি কয়েকটি সিদ্ধান্তে উপনীত হন। সেই সব সিদ্ধান্তগুলোর মধ্যে আছে, ২৫ কোটি টাকার যে অভিযোগ করা হয় তা সম্পূর্ণ ভিত্তিহীন। তুরিন আফরোজ এমন কোনো কাজই করেননি, তুরিন আফরোজ একজন প্রসিকিউটর হিসেবে আসামীর সাথে দেখা করতে পারেন কি পারেন না বলে যে প্রশ্নটি উঠেছে এই বিষয়ে বিচারপতিগণ এই সিদ্ধান্তে তারা উপনীত হন যে, এই আইনের মধ্যে অর্থাৎ ১৯৭৩ সালের আমাদের যে ট্রাইব্যুনালের আইন সেই আইন অনুযায়ী একজন প্রসিকিউটরের আসামীর সঙ্গে দেখা করবার অধিকার রয়েছে। এটি আইনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সুতরাং এই দুটি বিষয়ে তারা তুরিন আফরোজকে নির্দোষ পেয়েছেন।

শাহরিয়ার কবির আরও বলেন: তবে তারা একই সাথে একটি পর্যবেক্ষণ দিয়েছেন, তুরিন আফরোজ একটি ভুল করেছেন। সেটা হলো, তিনি যদি চীফ প্রসিকিউটরের সম্মতি নিয়ে আসামীর সাথে দেখা করতে যেতেন তাহলে ভালো হতো। আমাদের কমিশন পর্যবেক্ষণে বলেছেন, ভবিষ্যতে তিনি এই ধরনের কাজে গেলে যেন চীফ প্রসিকিউটরের সম্মতি নিয়ে দেখা করেন।

আইন মন্ত্রণালয়ের তদন্ত প্রসঙ্গে শাহরিয়ার কবির বলেন: আইন মন্ত্রণালয় যে তদন্ত করেছেন সেই বিষয়ে আমরা কিছু বলতে চাই না। সেটি তাদের ব্যাপার। তবে আমাদের তদন্ত রিপোর্ট অনুযায়ী উচ্চ আদালতের সাবেক ৩ বিচারপতি তুরিন আফরোজের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে কোনো ভিত্তি পাননি। তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন ।

Reneta

গত ১১ নভেম্বর ‘শৃঙ্খলা ও পেশাগত আচরণ ভঙ্গ এবং গুরুতর অসদাচরণের’ দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে তুরিন আফরোজকে অপসারণ করে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারী করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরিন আফরোজবিচারপতিশাহরিয়ার কবির
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজে ফি দিয়ে জাহাজ চলাচলের সুযোগও বন্ধ করল ইরান

এপ্রিল ১৯, ২০২৬

‘আমার একটি অংশ চলে যাচ্ছে’- সিলভাকে নিয়ে গার্দিওলা

এপ্রিল ১৯, ২০২৬

২০ এপ্রিল বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ১৫ থেকে ২০ টাকা

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’: জামায়াতে ইসলামী

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT