অপরাধ

ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

ব্যারিস্টার তুরিন আফরোজের গ্রেপ্তার, পুলিশ ও আইনজীবীদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যারিস্টার তুরিন আফরোজের গ্রেপ্তারকালে পুলিশ ও আইনজীবীরা উপস্থিত, ঘটনাস্থল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) রাতে রাজধানীর উত্তরার তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.মহিদুল ইসলাম।

মহিদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে, হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।

বিষয়:গ্রেপ্তার তুরিন আফরোজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…