চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফাত-সাদমানকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে: পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ১২, মে ২০১৭
বাংলাদেশ
A A

রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের দায়ে গ্রেফতারকৃত আসামি সাফাত ও সাদমান সাকিফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ বিভাগ) কৃষ্ণ পদ রায়। তিনি জানান, প্রকৃত তথ্য জানতে দিনের যেকোন সময় রিমান্ড আবেদনের জন্য তাদেরকে আদালতে তোলা হবে।

শুক্রবার ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, ঘটনার সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে। এ ঘটনায় তদন্ত সহায়ক একটি কমিটি গঠন করা হয়েছে। তারা বিভিন্ন তদন্ত সংগ্রহ করবে।

শুক্রবার সকালে দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমদ ও তার সহযোগী সাদমান সাকিফকে ঢাকায় ডিবি কার্যালয়ে আনা হয়।

Banglabid

এর আগে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সিলেট নগরীর পাঠানটুলার একটি বাসা থেকে সাফাত আহমদ ও সাদমান সাকিফকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

গত সোমবার থেকে সিলেটে অবস্থান করছিলো তারা। তারা দক্ষিন সুরমার রিজেন্ট পার্ক রিসোর্টে গিয়েও পরিচয়পত্র দেখা না পারায় সেখানে থাকতে পারেনি।

বৃহস্পতিবার ওই ঘটনায় অভিযুক্ত ৫ আসামির বিরুদ্ধে আদালতে জবানবন্দি দেন দুই শিক্ষার্থী।

Reneta

বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের দুই তরুণী ধর্ষিত হওয়ার পর অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। ধর্ষণের ওই ঘটরায় বনানী থানায় মামলা দায়ের করা হয়।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণবনানীতে ধর্ষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীর সেরা কলেজে ভর্তি হয়েও কেন ফিরে যাচ্ছে অনেক শিক্ষার্থী

পরবর্তী

ভিশন-২০৩০ নিয়ে আওয়ামী লীগের গাত্রদাহ কেন: আমির খসরু

পরবর্তী

ভিশন-২০৩০ নিয়ে আওয়ামী লীগের গাত্রদাহ কেন: আমির খসরু

রেজওয়ানা চৌধুরী বন্যা

‘বঙ্গভূষণ’ সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT