চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সান্তিয়াগো বার্নাব্যুর ‘খাঁ খাঁ’ গ্যালারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচটা ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। সেটি ঘরের মাঠে। জয় পাওয়া ম্যাচ শেষ হতেই দেখা গেল এক বিরল দৃশ্য। ৮০ হাজারের বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত বসে ছিলেন মাত্র গুটিকয়েক দর্শক!

এমন দৃশ্যের জন্য দর্শকদের না যতটা দায়, তারচেয়ে বেশি দায়ী রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দেরই। ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসে পাড়ি জমানোর পর থেকে যেন দর্শকদের মন ভরানো খেলাই ভুলে গেছেন করিম বেনজেমা-গ্যারেথ বেলরা।

কেবল সেটাই নয়। এই মৌসুমে নিজ মাঠেই দুর্বল দলের বিপক্ষে বাজে হারের অভিজ্ঞতা আছে রিয়ালের। গত বুধবারই সিএস্কে মস্কোর কাছে ৩-০ গোলে হেরে গেছে সান্তিয়াগো সোলারির দল। যা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে নিজ মাঠে সবচেয়ে বড় হার লস ব্লাঙ্কোসদের!

শনিবার রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে ১৩ মিনিটে বেনজেমার গোলের পর আর কোনো গোলই পায়নি রিয়াল। এক গোলে কোনরকমে তিন পয়েন্ট নিশ্চিত হয়েছে লস ব্লাঙ্কোসদের। গোলটির পর ম্যাচে সেরকম করে আর খুঁজেই পাওয়া যায়নি স্বাগতিক ফুটবলারদের!

এমন ফুটবল দেখার পর গ্যালারিতে থাকার কোনো যুক্তিই খুঁজে পাননি মাদ্রিদ সমর্থকরা। ৯০ মিনিট পার হওয়ার আগেই খালি হয়ে যায় বার্নাব্যুর আসন। ৯২ মিনিটে থিবো কোর্ত্তয়া দর্শনীয় দুই সেভ করার পর হাততালি দেয়ার মতো দর্শকও খুঁজে পাওয়া ছিল ভার!

যার জন্য এমন দশা রিয়ালের সেই রোনালদো জুভেন্টাসে বজায় রেখেছেন নিজের গোলমেশিন। শনিবার রাতে তার একমাত্র গোলেই তুরিনোর মাঠ থেকে জয় নিয়ে ফেরে জুভরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আই প্রাঙ্গণে বর্ণিল বিজয় মেলা

পরবর্তী

গ্রেপ্তার-হামলা বন্ধ না হলে সকল দায় দায়িত্ব সরকারের: ফখরুল

পরবর্তী

গ্রেপ্তার-হামলা বন্ধ না হলে সকল দায় দায়িত্ব সরকারের: ফখরুল

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ১০ম বর্ষে পদার্পণ

সর্বশেষ

মেসিদের পরাজয়ে হতাশ আর্জেন্টাইন রাষ্ট্রদূত, কৃতিত্ব দিলেন স্পেনকে

জুলাই ২০, ২০২৬

আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
ছবি: বিএনপি নেতা মো. রাশেদ খাঁন (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

জুলাই ২০, ২০২৬

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে ডিএমপির নির্দেশ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT