ম্যানচেস্টার ইউনাইটেড তারকা অ্যালেক্সিস সানচেজকে নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। সিনেমা তৈরি হবে তার দেশ চিলিতে। সিনেমাটি বানাচ্ছে বিখ্যাত প্রোডাকশন হাউজ ফাবুলা। যে কোম্পানি অস্কার বিজয়ী সিনেমা ‘এ ফ্যান্টাস্টিক ওমেন’ বানিয়েছিল।
বার্সেলোনা ও আর্সেনালের সাবেক ফুটবল তারকাকে নিয়ে বানানো সিনেমার না ‘অ্যালেক্সিস’। ২০১৯ ব্রাজিলের অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরুর আগে ছবিটি রিলিজ হওয়ার কথা।
চিলিরর আট থেকে নয় বছর বয়সের বেশ কিছু বালককে এই ছবির অডিশনের জন্যে ডাকা হয়েছে। তিনমাস ধরে চলবে অডিশন। তারপর শুটিং। সানচেজের ছোটবেলার মাঠে হবে অডিশন ও শুটিং।








