বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগের মা শাহানা জামান (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বুধবার বাদ জোহর মরহুমার নামাজে জানাজা গোরান শান্তিপুর মসজিদে হবে। মাদারীপুরের কালকিনিতে নিজ গ্রামের বাড়িতে হবে তার দ্বিতীয় জানাজা। সেখানে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আবু নাঈম সোহাগের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন-সহ ফেডারেশনের সকল কর্মকর্তা।








