চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত সন্তান আর সমান ব্যালন ডি’অর চান রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ১৭, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ক্রিস্তিয়ানো রোনালদো হাসছেন, পরিপাটি ফুটবল জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

শোকেসে শোভা পাচ্ছে চার চারটি ব্যালন ডি’অর ট্রফি। কাকতালীয় ভাবে সদ্য জন্মানো কন্যা সন্তানকে নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সংসারে ছেলে-মেয়ের সংখ্যাটাও চার। কিন্তু তাতেও ক্ষান্তি দিতে বিন্দুমাত্র রাজি নন পর্তুগিজ অধিনায়ক। জানিয়ে দিলেন, সাত সন্তান ও সমান ব্যালন ডি’অর জিতে তবেই শান্ত হবেন তিনি!

সম্প্রতি বল পায়ে গোলখরা যাচ্ছে রোনালদোর। লা লিগায় সাত ম্যাচে গোল মাত্র একটি। ক্লাব রিয়াল মাদ্রিদ ছাড়া নিয়েও চলছে গুঞ্জন। চারদিক দিক থেকে ধেয়ে আসছে একের পর এক সমালোচনার তীর।

ফরাসী সংবাদমাধ্যম এল’কুইপেকে দেয়া সাক্ষাৎকারে সিআর সেভেনের দাবি সমালোচনাকে থোরাই কেয়ার করেন তিনি। বলেছেন, এসব সমালোচনা তাকে গোল করতে উদ্বুদ্ধ করে আরও বেশি করেই।

‘আপনারা আমাকে গোলমেশিন মনে করেন, যার কাজ সারাক্ষণ শুধু গোল আর গোল করা! আর আমি যদি তা করতে না পারি তাহলে আমার কোন মূল্যই থাকে না, যদি আমি গোল না করেও ভাল খেলি, বা না খেলি। আমার মানদণ্ড ঠিক করা হয় কেবল গোল দিয়েই। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, সবসময় গোল করাটাই কিন্তু সব নয়।’

‘আমি সমালোচনাকে সাদরেই গ্রহণ করি। তবে তাতে রাজি হতে আমি মোটেও ইচ্ছুক না। আর যে কারণেই এসব শোনা কিংবা পড়া থেকে নিজেকে বিরত রাখি। কিন্তু আমাকে এসবই বেশি করে শুনতে হয়। কারণ দুনিয়া তো আমি চালাই না।’

লা লিগায় খরা চললেও চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য সেই দুরন্ত রোনালদোর দেখাই মিলেছে। টটেনহ্যামের কাছে ৩-১ গোলে হারার ম্যাচ ছাড়া চার ম্যাচে ছয় গোল করেছেন চারবারের ইউরোপ সেরা ফুটবলার। তবে এক টটেনহ্যামের কাছে হেরে এখন ওলট-পালট হয়ে গেছে জিনেদিন জিদানের সাজানো সংসার। গ্রুপ দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা লস ব্লাঙ্কোসদের সামনে। যার অর্থ শেষ ষোলোর সম্ভাব্য প্রতিপক্ষ পিএসজি।

সেটি নিয়েও মন্তব্য করেছেন রোনালদো, চলতি মৌসুমে নেইমার-কাভানি-এমবাপের পিএসজিকে মোটেও ভয় পাচ্ছেন না তিনি। বরং টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগ জেতায় শ্রদ্ধা পাওয়ার যোগ্য তার দল।

‘আমি মোটেও পিএসজিকে ভয় পাচ্ছি না। আমরা টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল। আমাদের সম্মানটুকু দিতেই হবে যেকোনো দলকে।’

সামনের মাসেই বসতে যাচ্ছে ব্যালন ডি’অরের আসর। ইউরোপীয় ফুটবলবিশ্বের আকাশে-বাতাসে গুঞ্জন লিওনেল মেসিকে টপকে পঞ্চমবারের মত ইউরোপ সেরা হতে চলেছেন পর্তুগিজ অধিনায়ক। তবে এতেও শান্ত হওয়ার লক্ষণ নেই রোনালদোর, ‘আমি সাত সন্তান আর সমান ব্যালন ডি’অর জিততে চাই। যতদিন খেলবো ততদিনই পুরস্কার জিততে চাই। পঞ্চমবারের মত ইউরোপসেরা হওয়ার স্বপ্ন আমার, আর এরপর আরও জিততে চাই।’

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোব্যালন ডি”অররিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্যারিস যাচ্ছেন লেবাননের প্রধানমন্ত্রী হারিরি

পরবর্তী

জাপানে ২০ সেকেন্ড আগে ট্রেন ছাড়ায় যাত্রীদের ‘ভীষণ অসুবিধা’

পরবর্তী
জাপানে দ্রুত ট্রেনের ছবি, যাত্রীরা স্টেশনে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে ২০ সেকেন্ড আগে ট্রেন ছাড়ায় যাত্রীদের ‘ভীষণ অসুবিধা’

রুনা লায়লা

মায়ের সেলাই করা জামা দিয়েই জন্মদিন পালন করতাম: রুনা লায়লা

সর্বশেষ

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT