চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত দিনব্যাপী স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৬ পূর্বাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

পর্দা উঠলো ১৫তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে শনিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান হয়।

যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সিনেমার কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের সুযোগ্য শিষ্য প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কুমার সাহানী ও ভারতের প্রখ্যাত স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্য রচয়িতা-কমল স্বরূপ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন উৎসব পরিচালক এন. রাশেদ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জাহিদুর রহিম অঞ্জন।

জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। জানানো হয়, আগামী সাত দিন দেখানো হবে বাংলাদেশসহ বিশ্বের মোট ৪৫টি দেশের প্রায় ২০০টির বেশি চলচ্চিত্র।

উদ্বোধনী অনুষ্ঠানের পর মূল ভেন্যু কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ৫টি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হয়।

অন্যান্যবারের মতো এবারো ১৫তম উৎসবে বাংলাদেশের চলচ্চিত্রে-আজীবন অবদানের স্বীকৃতি স্বরূপ একজন বাংলাদেশী ব্যাক্তিত্বকে উৎসবের পক্ষ থেকে-হীরালাল সেন আজীবন সন্মাননা স্মারক প্রদান করা হয়। বাংলাদেশের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র সংগঠক মোরশেদুল ইসলামকে-বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবারের ‘হীরালাল সেন আজীবন সন্মাননা’ পুরস্কার প্রদান করা হয়েছে।

Reneta

৭ থেকে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এ উৎসবের মূল কেন্দ্র হিসেবে থাকছে-কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর-সংগীত ও নৃত্যকলা মিলনায়তন, জাতীয় চিত্রশালা মিলনায়তন এবং একাডেমির সেমিনার হলসমুহ।

এবারের ১৫ তম উৎসব উৎসর্গ করা হয়েছে- সম্প্রতি প্রয়াত স্বাধীন চলচ্চিত্র ধারার অন্যতম গুণী নির্মাতা ও চলচ্চিত্র সম্পাদক সাইদুল আনাম টুটুল, সূর্য দীঘল বাড়ি খ্যাত অসংখ্য চলচ্চিত্রের-চিত্রগ্রাহক আনোয়ার হোসেন ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের পূরোধা ব্যক্তিত্ব মুহাম্মদ খসরু- এঁর স্মৃতির প্রতি।

উৎসবে পুরস্কারের মূল্যমাণ হিসেবে থাকছে-শ্রেষ্ঠ আন্তর্জাতিক স্বল্পদৈঘ্য প্রামাণ্যচিত্র এক হাজার ইউএস ডলার, শ্রেষ্ঠ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র এক হাজার ইউ এস ডলার, শুধুমাত্র বাংলাদেশী তরুণ প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের প্রতিযোগীতা বিভাগ (অনূর্ধ-১৫ মিনিট দৈর্ঘ্যরে) বিভাগ-তারেক শাহরিয়ার বেস্ট ইন্ডিপেনডেন্ট শর্ট ২৫ হাজার টাকা ও নেটপ্যাক জুরি এওয়ার্ড ক্রেস্ট ও সার্টিফিকেট ।

এবারের উৎসবে সদ্যপ্রয়াত চলচ্চিত্র নির্মাতাদের মাঝে ইরানের-আব্বাস কিয়ারোস্তামী, আমেরিকার-মায়া ডেরেন, জোনাস মেকাস, ফ্রান্সের-এগনেস ভার্দা, গ্রীসের থিও এঞ্জেলোপোলাস, ভারতের মৃণাল সেন সহ বাংলাদেশের সাইদুল আনাম টুটুল ও চিত্রগ্রাহক আনোয়ার হোসেন এর স্মৃতি স্মরণে-বিশেষ ট্রিবিউট শীর্ষক-চলচ্চিত্র প্রদর্শিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋত্বিক ঘটকখসরুলিড বিনোদনশাহবাগস্বল্পদৈর্ঘ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT