চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত কলেজ: অন্দোলন না করে আলোচনার আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

সাত কলেজের অধিভুক্তি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

এরআগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিল না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় আন্দোলনকারীরা।

চার দফা দাবিতে গত রোববার থেকে টানা তিনদিন প্রশাসনিক ভবনসহ বিভিন্ন অ্যাকাডেমিক ভবনে তালা লাগিয়ে দেয়। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে: চলতি শিক্ষাবর্ষ থেকেই অধিভুক্ত সাত কলেজ বাতিল, দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার ফলাফল দেয়া, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন করা এবং ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণ ও রিকশা ভাড়া নির্ধারণ করা।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন: প্রধানমন্ত্রী দেশে ফিরলে আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহ বিবেচনায় নেয়া হবে। শিক্ষার্থীদের সমস্যা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রধানমন্ত্রী দেশে ফিরলেই এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

ওবায়দুল কাদের বলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাতটি কলেজের অধিভুক্তির যে বিষয়টি নিয়ে আন্দোলন করছে, সে বিষয়ে আমি বলব; শিক্ষার্থীদের সমস্যাটি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গুরুতর অসুস্থ অবস্থায় বিদেশে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলেই এ বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণ করা হবে। এর আগে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা যেন রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগের কারণ না হয়।

Reneta

ঈদে যাত্রীদের ঘরে ফেরার দুর্ভোগ কমাতে কী ব্যবস্থা নেয়া হবে সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে তিনি বলেন: ঈদের এক সপ্তাহ আগেই বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত হবে।

ডেঙ্গু প্রতিরোধে সরকার তৎপর রয়েছে জানিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন: ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। শুধু ঢাকায় নয় ঢাকার বাইরেও ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই সাধারণ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। হাসপাতালে নতুন রোগী মানেই ডেঙ্গুতে আক্রান্ত। আমি বিষয়টি নিয়ে দুই সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন, তারা সচেতনতামূলক ক্যাম্পেইন এবং বিভিন্ন টেলিভিশন মিডিয়াতে অ্যাড দিয়ে জনগণকে সচেতন করছেন।

তিনি আরও বলেন: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন আমাকে জানিয়েছেন তাদের স্টকে যথেষ্ট মশক নিধন ওষুধ আছে। কিন্তু সেটা কাজ করছে না। এ বিষয়ে আমি কিছুক্ষণ আগে স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। যে ওষুধ মশা নিধনের কাজ করবে সেই ওষুধ সাজেস্ট করার জন্য তাকে অনুরোধ করেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধিভুক্ত ৭ কলেজওবায়দুল কাদেরডেঙ্গুঢাকা বিশ্ববিদ্যালয়সাত কলেজে অধিভুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT