চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতক্ষীরা সীমান্তে ‘বিএসএফ’ এর নির্যাতনে বাংলাদেশি যুবক নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ১১, মে ২০১৯
- সেমি লিড, জনপদ, সাতক্ষীরা
A A
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের নির্যাতনে একজন বাংলাদেশি যুবক নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার মধ্যরাতে নির্যাতনের পর তাকে সাতক্ষীরার কুশখালি সীমান্ত এলাকায় রেখে যাওয়া হয়। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তবে বিজিবি, বলছে এ ঘটনার জন্য বিএসএফ দায়ী নয়।

নিহত যুবকের নাম কবিরুল ইসলাম (৩২) । সে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আজিজ মোল্লার ছেলে।

নিহত কবিরুলের ভাই রবিউল ইসলাম জানান, তার ভাই বাড়ির কাউকে কিছু না বলে শুক্রবার রাতে কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের দুবলি এলাকায় যায়। সেখান থেকে ভারতীয় চা পাতাসহ অন্যান্য চোরাচালান সামগ্রী নিয়ে আসার সময় বিএসএফএর নজরে পড়ে। বিএসএফ তাকে মারপিট করে। তার গায়ে পেট্রল ঢেলে দেয়। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে যায়। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তার দেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। মুখে পেট্রল ঢেলে দেওয়ার বিষয়টি মেডিকেল রিপোর্ট ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়। কবিরুলের লাশের ময়না তদন্ত করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বিজিবির কুশখালি বিওপির নায়েক সুবেদার আরিফ বলেন, এমন কোনো ঘটনা সম্পর্কে আমার জানা নেই।

বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, ঘটনাটি আমিও শুনেছি। হাসপাতালে লোক পাঠিয়েছি। তবে এ ঘটনার জন্য বিএসএফ দায়ী নয়। এমনকি ঘটনাটি ভারতীয় এলাকারও নয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তদন্ত করে দেখতে হবে তার মৃত্যুর প্রকৃত কারণ কী।

ট্যাগ: নিহতসাতক্ষীরা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাইবান্ধা পেপার মিলে ইটিপি চালু

পরবর্তী

নতুন চ্যালেঞ্জের সামনে স্মিথ-ওয়ার্নার

পরবর্তী

নতুন চ্যালেঞ্জের সামনে স্মিথ-ওয়ার্নার

২০ দল

২০ দল কি তবে ১৪ দল হচ্ছে?

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT