চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতক্ষীরায় জামায়াত নেতাদের রক্ষায় আওয়ামী লীগের ‘প্রত্যয়নপত্র’

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৮:৪৩ অপরাহ্ণ ২১, মে ২০১৫
রাজনীতি
A A

সাতক্ষীরায় নাশকতা মামলার আসামী জামায়াত নেতাদের বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন সরকারি দল আওয়ামী লীগ নেতারাই। ভুয়া প্রত্যয়নপত্রে জামায়াত নেতাদের সাজানো হচ্ছে আওয়ামী লীগ নেতা-কর্মী হিসেবে।

প্রত্যয়ন পত্রে বলা হয় ওই জামায়াত নেতারাই শুধু নয় তাদের পুরো পরিবারই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত।

রংপুর আর গাইবান্ধার পর জামায়াতি তান্ডবে সব থেকে বেশী রক্তাক্ত হয় জামায়াত অধ্যুষিত সাতক্ষীরা জেলা। জামায়াত শিবির নেতা কর্মীদের নামে অর্ধশত মামলা দায়ের করা হয়। পলাতক থেকে তারা যোগাযোগ রাখেন সরকার দলীয় নেতাদের সঙ্গে। আওয়ামীলীগের এক নেতার নিকট স্বজন হলেন জামায়াতের এক আমির। তার মাধ্যমে যোগাড় হতে থাকে অভিনব প্রত্যয়ন পত্র।

সাতক্ষীরা জেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল মান্নান ক্ষোভ প্রকাশ করে বলেন,যেসব জামায়াত নেতা-কর্মী সেদিন আওয়ামীলীগ নেতাদের হত্যা করতে রাজপথে নেমেছিলো আজ তাদেরকেই আওয়ামীলীগ নেতা-কর্মী হিসেবে ‘সার্টিফিকেট’ দিচ্ছে দলেরই কয়েকজন নেতা।

এই প্রত্যয়নপত্রের জোরে জামায়াত-শিবির কর্মীরা পার পেয়ে যাচ্ছে বলে জানান, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসাইন সুজন। তিনি অভিযোগ করেন, জামায়াত-শিবির কর্মীদের এখন আওয়ামী লীগ নেতা-কর্মীর পরিচয় দেয়া হচ্ছে। তাদের পরিবারও ‘আওয়ামী সমর্থক পরিবার’ হিসেবে স্বীকৃতি পাচ্ছে। এভাবেই ভুয়া প্রত্যয়নের জোরে তারা খালাস পেয়ে যাচ্ছে।

ওই প্রত্যয়ন পত্র দিয়েই চার্জশীট থেকে জামায়াত নেতাদের নাম বাদ দিতে আর আদালত থেকে জামিন নিতে চেষ্টা চলে।

Reneta

জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু জানালেন, স্থানীয় ওয়ার্ড ও ইউনিয়নের আওয়ামীলীগ নেতারা এসব ভুয়া প্রত্যয়নপত্র দিচ্ছে।

তবে প্রত্যয়ন দিলেই জামায়াত শিবির নেতারা আওয়ামী লীগ হয়ে যায় না বলেছেন সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর। তিনি বলেন, কে কী সার্টিফিকেট দিলো তাতে মামলার তদন্ত প্রভাবিত হবে না। পুলিশ সুপার বলেছেন,অপরাধী যে দলেরই হোক না কেন ‘অপরাধীকে আমরা অপরাধী হিসেবেই বিবেচনা করবো’।

জামায়াত শিবির কর্মীদের ছাড়িয়ে নিতে সনদ প্রদানকারী ও তদবীরকারী আওয়ামীলীগ নেতাদের তালিকা করছে স্থানীয় প্রশাসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামীলীগজামায়াতসাতক্ষীরা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নীলফামারীতে জিংকসমৃদ্ধ ধানের চাষাবাদ

পরবর্তী

মার্কিন ঘোষণার পর অভিবাসী উদ্ধারে তিন দেশ

পরবর্তী

মার্কিন ঘোষণার পর অভিবাসী উদ্ধারে তিন দেশ

সিলেটে টিলা কেটে সমতল ভূমি

সর্বশেষ

জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

জুলাই ১৯, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT