আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেছেন; দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলাটি নিষ্পত্তি হবে।
মঙ্গলবার দুপুরে বরগুনা জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষ্যে বরগুনায় পুলিশ অফিসার্স মেস উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
আইজিপি আরও বলেন: ‘সাগর, রুনি হত্যাকাণ্ডের বিষয়টি এখন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) তদন্ত করছে। তারা নিয়মিতভাবে আদালতের নির্দেশ অনুযায়ী তাদের অগ্রগতি প্রতিবেদন দাখিল করছেন। আমরা আশা করছি নিশ্চয়ই র্যাব তাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যহত রেখেছে যাতে সাগর-রুনি হত্যা মামলাটি দ্রুত নিষ্পত্তি করা যায়।’
তিনি বলেন, ‘বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বিশেষ করে দেশের উপকূলীয় জেলাগুলোতে নৌ পুলিশ বিশেষ ভূমিকা পালন করছে। মা ইলিশ প্রজনন মৌসুমে অন্যন্য ডিপার্টমেন্টের পাশাপাশি নৌ পুলিশ বিশেষ ভুমিকা পালন করেন। যার ফলে এখন কিন্তু আমাদের দেশের নদ-নদীতে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাচ্ছে। বরগুনায় উপযুক্ত জায়গা পাওয়া গেলে বরগুনায়ও নৌ পুলিশের থানা স্থাপন করা হবে।’







