চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-ভিলিয়ার্সে যেভাবে অনুপ্রাণিত ইয়াসির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৮ পূর্বাহ্ণ ১৯, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ইয়াসির আলীর অপেক্ষা বাড়ছিল। বেশ কয়েকটি সিরিজ দলের সঙ্গে কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে আসে স্বপ্নের অভিষেক। কিন্তু ঘরের মাঠের সিরিজ পুরোটাই বিবর্ণ কাটে ডানহাতি ব্যাটারের। তবে ক্যারিয়ারের দ্বিতীয় সিরিজেই চেনালেন নিজের জাত।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ইয়াসির জানালেন, ক্যারিয়ারের প্রথম ফিফটি পাওয়ার পেছনে আছে সাকিব আল হাসান ও এবিডি ভিলিয়ার্সের থেকে পাওয়া অনুপ্রেরণা। মাঠে অভিজ্ঞ সাকিবের পরামর্শেই ইয়াসির হাঁকিয়েছেন ভয়ডরহীন ব্যাট। সাবেক প্রোটিয়া তারকা ভিলিয়ার্সের কথাও দারুণ কাজে দিয়েছে তরুণ এই ব্যাটারকে।

ইয়াসির বলেছেন, ‘এবিডি ভিলিয়ার্স আমাদের হোটেলে এসেছিলেন। সে কিছু কথা বলেছিলেন যা আমাকে সাহায্য করেছে। আফগানিস্তান সিরিজে ভালো করতে পারি নাই, এই ইনিংস আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে।’

সাউথ আফ্রিকার বিপক্ষে দারুণ শুরুর পর দ্রুত তিন উইকেট হারিয়ে যখন দল ধুঁকছিল তখন ক্রিজে দারুণ এক জুটি গড়েন সাকিব-ইয়াসির। তাদের অবিচ্ছিন্ন ১১৫ রানের ভিতে ভর করে শেষে বড় সংগ্রহ পায় টাইগাররা। ইয়াসির আলী নিজের চতুর্থ ম্যাচে এসে পান ক্যারিয়ারের প্রথম ফিফটি। জুটিতে দারুণ গড়েই রান তুলছিলেন দুজন, ছিলেন সাবলিলও।

জুটি গড়ার সময় সাকিবের থেকে কোনো পরামর্শ পেয়েছেন কিনা জানতে চাইলে ইয়াসির বলেন, ‘‘সাকিব ভাইয়ের কাছে উইকেট সম্পর্কে জানতে চাইলে তিনি সোজাসাপ্টা বলেছেন, ‘উইকেট খুব ভালো। প্রথম ৫-৬টা বল দেখো। ৫-১০টা বল খেলতে পারলে নিজেই বুঝে যাবে পিচ কতটা ভালো উইকেট। এরপর তুমি নিজেই মারতে পারবে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াসিরভিলিয়ার্সসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে সঙ্গী মরক্কো

জুন ২৫, ২০২৬

ভিনির জোড়া গোল, নেইমারের ফেরা, স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT