চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব আবার বীরের বেশে ফিরে আসবে: ১৪ দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৬ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

জুয়াড়ির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরও দুই বছর নিষিদ্ধ হওয়া সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের পাশে রয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।

বুধবার ১৪ দলের শীর্ষ নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন: বিশ্বসেরা, দেশের গৌরব সাকিব আল হাসান দুই বছর নিষিদ্ধ হওয়ায় ১৪ দল দুঃখ পেয়েছে। তার পাশে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৪ দলের নেতৃত্ববৃন্দসহ দেশবাসী।

সাকিবের উদ্দেশে ১৪ দলের নেতৃবৃন্দ বলেন: তুমি সাহস করে এগিয়ে যাও। দেশবাসী তোমার সাথে আছে।

সাকিব আবার বীরের বেশে ফিরে আসবে বলে ১৪ দলের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

১৪ দলের যৌথ বিবৃতিতে স্বাক্ষর প্রদানকারী নেতারা হলেন: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার প্রমুখ।

জুয়াড়িদের কাছ থেকে পাওয়া প্রস্তাব ফিরিয়ে দিলেও আইসিসি’র দুর্নীতি দমন ইউনিটকে (আকসু) না জানানোয় মঙ্গলবার দুই বছরের জন্য বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে নিষিদ্ধ করে আইসিসি। এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে। আর এই এক বছরে নতুন কোনো অপরাধ না করলে বাকি এক বছর নিষেধাজ্ঞা কাটাতে হবে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকিবসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT