চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাকিব-তামিম নেই মানে তিনজন নেই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সাকিব আল হাসান থাকলে বাড়তি একজন বোলার বা ব্যাটসম্যান নিয়ে খেলতে পারে বাংলাদেশ। একের ভিতর দুই, দেশসেরা অলরাউন্ডারের অভাবটা তাই বেশ টের পায় টাইগাররা। মুমিনুল হকের ভাবনায় তার সঙ্গে যোগ হয়েছে তামিম ইকবালের অভাবও। নতুন টেস্ট অধিনায়কের মনে হচ্ছে তার দলে এখন তিনজনের অভাব!

আইসিসির নিষেধাজ্ঞায় দুই বছরের জন্য নিষিদ্ধ সাকিব। আর দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে চান বলে ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম।

নতুন দায়িত্বে অভিজ্ঞ দুই ক্রিকেটারের অভাবটা টের না পাওয়ার কিছু নেই মুমিনুলের। ক্যারিয়ারের নতুন চ্যালেঞ্জে অবশ্য সাকিব-তামিমকে ছাড়াই ভালো কিছু করার প্রত্যয় অধিনায়কের, ‘মনে হচ্ছে আমাদের দলে তিনজন নেই। সাকিব ভাই একাই দুই, আর তামিম ভাইসহ তিনজন। ওনারা না থাকা একদিকে সুবিধার যে সবাই বাড়তি ফোকাসড। যেহেতু তারা নেই সবাই একটু দায়িত্ব নিয়ে খেলবে।’

Banglabid

বাংলাদেশের স্পিন নির্ভরতার কথা মাথায় রেখে পেসবান্ধব উইকেট সাজানো হচ্ছে ইন্দোরে। ভারত দলে খেলতে পারেন তিন পেসার। কিন্তু তার দলে কয়জন পেসার থাকতে পারে সে বিষয়ে খোলাসা করলেন না মুমিনুল, ‘কয়জন পেসার ব্যবহার করা হবে সেটা টিম ম্যানেজমেন্ট ভালো জানে। উইকেট দেখে আমার ভালো লেগেছে। ব্যাটসম্যানদের জন্যও ভালো হবে।’

‘ভারত এমন একটা দল যারা একেক দলের উপর একেক কৌশল প্রয়োগ করে। সাউথ আফ্রিকার বিপক্ষে পেস দিয়ে আক্রমণ করেছে বলে বলা যাবে না আমাদের সঙ্গে একই কৌশল দিয়ে খেলবে। হতে পারে আমাদের স্পিন দিয়েও চ্যালেঞ্জ করতে পারে। আমরা দুই চ্যালেঞ্জের ব্যাপারটা নিয়ে কাজ করেছি। আমরা প্রস্তুত আছি।’

সাকিব-তামিমের মতো খেলোয়াড়কে ছাড়াই টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। চ্যাম্পিয়নশিপের লড়াই, সেজন্য দলে বাড়তি আগ্রহ কাজ করছে বলেও জানালেন টাইগার অধিনায়ক, ‘সবাই সেভাবেই উদগ্রীব আছে যে একটা চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে সেটাও ভারতের বিপক্ষে। সবাই নিজের ভালোটা দিতে চায়। ভালো কিছু দেয়ার জন্য উদগ্রীব আছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবালবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরলিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইডেনে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন যারা

পরবর্তী

টিআইএনধারী করদাতার সংখ্যা এখন ৪৫ লাখ: অর্থমন্ত্রী

পরবর্তী

টিআইএনধারী করদাতার সংখ্যা এখন ৪৫ লাখ: অর্থমন্ত্রী

করোনা

দুদকের এজাহার দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT