ক্রিকেট

সাকিব-তামিমদের সঙ্গে ‘এ’ ক্যাটাগরিতে মোস্তাফিজ

বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে, মোস্তাফিজসহ খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে, মোস্তাফিজসহ খেলোয়াড়রা প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ শুরু হচ্ছে এ মাসেই। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে হবে প্লেয়ার্স ড্রাফট। লটারির মাধ্যমে ক্যাটাগরি অনুযায়ী ১৫৭ খেলোয়াড়ের মধ্যে থেকে স্কোয়াড গড়বে পাঁচটি দল।

বুধবার খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইকন ক্রিকেটার না থাকলেও ‘এ’ ক্যাটাগরি করে রাখা হয়েছে পাঁচজনকে।

সাকিব, তামিম, মাহমুদউল্লাহ, মুশফিকদের মতো সিনিয়রদের সঙ্গে শীর্ষ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান। এ পাঁচ ক্রিকেটার টি-টুয়েন্টি আসরে পাবেন সর্বোচ্চ ১৫ লাখ টাকা করে পারিশ্রমিক।

মোট ৪টি ক্যাটাগরি করা হয়েছে। ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ২১ ক্রিকেটারকে। দল পেলে যাদের পারিশ্রমিক হবে ১০ লাখ করে।

‘সি’ ক্যাটাগরিতে খেলোয়াড় সংখ্যা ২৩, ৬ লাখ ধরা হয়েছে পারিশ্রমিক। ‘ডি’ ক্যাটাগরিতে সংখ্যাটা ১০৮ জন। প্রত্যেকের জন্য ৪ লাখ করে।

চলতি মাসের শেষ সপ্তাহে মাঠে গড়াবে টি-টুয়েন্টির আসরটি। পাঁচ দলের টুর্নামেন্টে খেলবে ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।

বিষয়:গাজী গ্রুপ চট্টগ্রাম জেমকন খুলনা তামিম নিক লি ফরচুন বরিশাল বঙ্গবন্ধু টি-২০ কাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…