বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্সিগ বেগম ক্যান্সারে আক্রান্ত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
মেয়ে আলাইনা হাসানের স্কুল খুলে যাওয়ার কারণে তার সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। অসুস্থ মায়ের পাশে থাকতে মি. অলরাউন্ডারের স্ত্রী শিশির ছোট মেয়ে ও ছেলেকে নিয়ে বাংলাদেশেই অবস্থান করছেন।
দক্ষিণ আফ্রিকা সফরে থাকাকালীন সাকিব আল হাসানের মা, শাশুড়ি এবং তিন সন্তান অসুস্থ হয়ে পড়েন। ওয়ানডে সিরিজ শেষে সাকিব দেশে ফিরে আসেন।
সাকিবের মা শিরিন আক্তার আগে থেকেই হার্টের সমস্যায় ভোগায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেঝো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত হয়। বড় মেয়ে আলাইনা হাসান ঠাণ্ডা জ্বরে আক্রান্ত ছিল। তারা সবাই পরে সেরে উঠলেও ক্যান্সারে আক্রান্ত শাশুড়ির অবস্থা গুরুতর ছিল।







