চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের ফিফটি, ঝলমলে সকালে লিটন-বিচ্ছেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই অপরাজিত সাকিব আল হাসান ও লিটন দাসের ব্যাটের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শুরুর তৃতীয় ওভারেই লিটন ফিরে গেলে সেই আশায় অর্ধেক যতি পড়েছে!

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মেহেদী হাসান মিরাজকে নিয়ে ফিফটি ছোঁয়া সাকিব বাড়িয়ে নিচ্ছেন সংগ্রহ। দল পেরিয়ে গেছে আড়াইশর ঘর।

জহুর আহমেদে ষষ্ঠ উইকেটে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে রাত্রিকালীন বিরতিতে গিয়েছিলেন সাকিব-লিটন। ২৪২ রান তুলে প্রথমদিন শেষ করেছিল স্বাগতিকরা। বৃহস্পতিবার সেটির সাথে আর ৬ রান যোগ হলে সাজঘরে ফেরেন লিটন।

৩৪ রানে অপরাজিত থেকে দিন শুরু করা লিটন নামের পাশে যোগ করতে পেরেছেন আর মাত্র ৪ চার। ওয়ারিকেনের বলে স্টাম্প-বেল খুইয়ে আউট হয়েছেন।

৩৯ রানে দিন শুরু করা সাকিব ছুঁয়েছেন ফিফটি। ক্যারিয়ারের ২৫তম, উইন্ডিজের বিপক্ষে অষ্টম। মিরাজও খুলেছেন রানের খাতা।

বুধবার রৌদ্রোজ্জ্বল দিনে সাদমান ইসলাম ৫৯, মুশফিকুর রহিম ৩৮, মুমিনুল হক ২৬, নাজমুল হোসেন শান্তর ২৫ রানে আড়াইশ কাছে যায় স্বাগতিকরা। ক্যারিবিয়ান বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকেন নেন ৩ উইকেট। নতুন দিনের প্রথম উইকেটটিও তারই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম টেস্টলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

জুলাই ৩, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ প্রায় ৫০ হাজার

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান ১৪তম

জুলাই ৩, ২০২৬

বিশ্বকাপ ফুটবল এবং আমরা

জুলাই ৩, ২০২৬

৯২ বছরে প্রথম নকআউটে জয়ের দেখা পেয়ে সেরা ষোলোতে সুইজারল্যান্ড

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT