রোহিত-কোহলির পর এবার প্যাভিলিয়নের পথ ধরলেন শেখর ধাওয়ান। বিপজ্জনক হওয়া হয়ে ওঠা ধোনি-ধাওয়ান জুটি ভাঙ্গে মাশরাফি বিন মুর্তজা। ধাওয়ান নাসিরের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৭৩ বল থেকে সংগ্রহ করেন ৭৫ রান।
‘হোয়াইট ওয়াশ’ নাকি সান্ত্বনার জয় এ প্রশ্নকে মাথায় রেখেই মিরপুর শেরেই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে ভারত।
মান বাঁচানোর ম্যাচে শুরুটা ভালো করলেও স্কোর বোর্ডে ৩৯ রান যোগ না হতেই রোহিত শর্মাকে ফিরিয়ে টাইগার সাফল্য এনে দেন প্রথম দুই ম্যচে ভারতের বিশ্ব সেরা ব্যাটিং লাইন আপের সামনে কাটার-স্লোয়ারের মায়াবী জাল বিছানো মুস্তাফিজ।
এরপরই বিপদজ্জনক হয়ে ওঠা কোহলি-ধাওয়ানের ৭৫ রানের জুটি ভাঙেন সাকিব আল হাসান। ৩৫ বল থেকে ২৫ রান করা কোহলি সাকিবের বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন।







