চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের জন্যই ইফতিখারের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০১ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: ফরচুন বরিশাল ইনিংসের ১৮তম ওভার তখন শেষ। সাকিব আল হাসান অপরাজিত ৭২ রানে। ইফতিখার আহমেদ ৭০ রানে। খেলার বাকি ১২ বল। এমন অবস্থায় দাঁড়িয়ে কারো সেঞ্চুরি পূর্ণ হওয়া অসম্ভব মনে হলেও বিশ্বাস রেখেছিলেন সাকিব। ইফতিখারকে তিন অঙ্কের পিছু ছুটতে বলেছিলেন বরিশাল অধিনায়ক।

রংপুর রাইডার্সের বিপক্ষে বৃহস্পতিবার রাতের ম্যাচে ইফতিখার ঠিকই সেঞ্চুরি করেছেন। ৩৮ বলে ৭০ থেকে এ পাকিস্তানি সেঞ্চুরি তোলেন ৪৫ বলে। শেষের ৭ বলে ৩০ রান নেন। ৫ বলে ১৭ রান নেন সাকিব। শেষ পর্যন্ত ৪৩ বলে ৮৯ রানে অপরাজিত  যান বিশ্বসেরা অলরাউন্ডার। যেটি তার টি-টুয়েন্টিতে ক্যারিয়ার সেরা ইনিংস।

পঞ্চম উইকেটে ইফতিখার-সাকিবের ১৯২ রানের জুটিতে ২৩৮ রানের বিশাল পুঁজি পায় বরিশাল। বিপিএলে টানা চার নম্বর জয়টি তুলে নেয় ৬৭ রানে।

খেলা শেষে ইফতিখার নিজের সেঞ্চুরির কৃতিত্ব দেন সাকিবকেও। তিনি বলেন, ‘আমার রান যখন সত্তর তখন সাকিব ভাই বলেছিল, সেঞ্চুরির পেছনে ছোটো। অধিনায়ক হিসেবে সে আমাকে খুব স্বাধীনতা দিচ্ছে। নিজের মতোই খেলতে বলছে। সে অনেক অভিজ্ঞ। খুব ভালো অধিনায়ক।’

উইকেটে বল যেভাবে ব্যাটে আসছিল আর সাকিব যেমন আগ্রাসী ছিলেন তাতে নিজেও একশ ছোঁয়ার সুযোগ নিতে পারতেন। কিন্তু সেটি করেননি। সতীর্থের ওপর ভরসা রেখে বিসর্জন দিয়েছেন নিজের সেঞ্চুরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতিখারবরিশাল-রংপুরবিপিএল-২০২৩লিড স্পোর্টসসাকিবসেঞ্চুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT