চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের আইপিএল খেলতে বাধা নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএল শুরুর আগেই ফিট হয়ে উঠেছেন সাকিব আল হাসান। ব্যাটিং-বোলিং অনুশীলনে নেই আর অস্বস্তি। প্রিমিয়ার লিগের নির্ধারিত ম্যাচ শেষ হয়ে গেলে শের-ই-বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে মঙ্গলবার বিকেলে তার ধুমধাড়াক্কা ব্যাটিং প্রদর্শনীই বলে দিচ্ছিল ফিটনেসে উন্নতির সবশেষ অবস্থা।

বুধবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান নিশ্চিত করেই জানালেন, আইপিএল শুরুর আগেই সানরাইজার্স হায়দরাবাদের ডেরায় যোগ দিচ্ছেন সাকিব।

বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছিল ২০ মার্চ পর্যন্ত সাকিব ম্যাচ খেলতে পারবেন না। সেই তারিখ আসতেই টাইগার অলরাউন্ডার পেয়েছেন সুস্থতার সার্টিফিকেট। বিসিবি থেকে অনাপত্তিপত্রও পেয়ে গেছেন। শিগগিরই যাবেন ভারতে। আগামী ২৩ মার্চ শুরু হচ্ছে এবারের আইপিএল আসর।

‘নিঃসন্দেহে শুরু (আইপিএল) হওয়ার আগে তো যাবেই সাকিব। ডাক্তারের যে পরামর্শ ছিল ২০ তারিখ পর্যন্ত খেলতে পারবে না, ইদানীং তো অনুশীলন করছে সে। গত এক সপ্তাহ অনুশীলন করেছে, ব্যাটিং-বোলিংও করেছে। সে এখন ফিট আছে।’ আকরাম বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন এভাবেই।

সাকিবকে অনাপত্তিপত্র দেয়া প্রসঙ্গে বিসিবির এ পরিচালক বললেন, ‘অনাপত্তিপত্র ইতিমধ্যে দেয়া আছে ক্রিকেট বোর্ড থেকে। সে আইপিএল খেলবে এটা তো জানাই আছে।’

Reneta

বিশ্বকাপের আগে চোটে পড়ার ঝুঁকি থেকে দূরে রাখতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে অনেক আগেই বারণ করে দিয়েছে বিসিবি। তবে সাকিবের ব্যাপারে রাখা হয়েছে শিথিলতা। এ অলরাউন্ডার নিজে চাইলেই খেলতে পারবেন হাই-ইনটেনসিটির টি-টুয়েন্টি টুর্নামেন্টটিতে।

বিশ্বকাপ মাথায় রেখে আইপিএলে সাকিবের ম্যাচ কমিয়ে আনা হবে কিনা জানতে চাওয়া হলে আকরাম বললেন, ‘না, আমরা এমন কিছু চিন্তা করিনি। ওর সাথেও আলাপ করব যাওয়ার আগে, যাতে ফিটনেস নিয়ে ঝুঁকি না নেয়। ফিট না হলে খেলবে না, এইসব যেন বলে দেয় ফ্র্যাঞ্চাইজিকে। আমি নিশ্চিত সে নিজেরটা নিজে খুব ভালো বোঝে। সে নিজে খুবই যত্ন করছে, এক মাস দেখলাম। লম্বা একটা ক্যারিয়ারে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকেই। সম্প্রতি কিছু ব্যথা পেয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০১৯লিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

মাহদি আমিন

এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

জুলাই ১৫, ২০২৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি অবরুদ্ধই থাকবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি আইআরজিসির

জুলাই ১৫, ২০২৬

কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা

জুলাই ১৫, ২০২৬

এসডিজি অর্জনে অনুদান, সহজ ঋণ ও প্রযুক্তি সহায়তা চায় বাংলাদেশ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT